খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিনিয়োগ–সংক্রান্ত ছয় সংস্থা একীভূত হবেঃ বিডা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ২:৪৭ অপরাহ্ণ
বিনিয়োগ–সংক্রান্ত ছয় সংস্থা একীভূত হবেঃ বিডা

বিনিয়োগ–সংক্রান্ত ছয় সংস্থা একীভূত করা হবে। নতুন সংস্থার পরিচালনা পর্ষদ গঠনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। সার্বিক পথনকশা তৈরির জন্য আগামী মাসে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে তা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তাঁরা জানান, আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নতুন সংস্থার কাঠামো ও আইনি ভিত্তি তৈরি করবে।

দেশে বর্তমানে বিনিয়োগ–সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করছে এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে শীর্ষ ছয় প্রতিষ্ঠান হচ্ছে—বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, এই ছয় সংস্থাকে একীভূত করে বিনিয়োগ প্রচার ও অনুমোদনের ক্ষেত্রে একটি ‘সিঙ্গেল উইন্ডো’ বা কেন্দ্রীয় কাঠামো গঠনের পরিকল্পনা করছে সরকার।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য (ব্যবসা উন্নয়ন) নাহিয়ান রহমান গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘উচ্চপর্যায়ের সরকারি কমিটিতে দুটি কাজ নির্ধারণ করা হয়েছে। প্রথমত, গভর্নিং বোর্ডের অধীন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কেন্দ্রীভূত করা। দ্বিতীয়ত, পুরো একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নের জন্য স্বাধীন আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া।’

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান জানান, গত মাসের ১৫ তারিখে কমিটির বৈঠকে নতুন সংস্থার গভর্নিং বোর্ডের খসড়া ও সংশ্লিষ্ট আইনের প্রস্তাবনা তৈরি হয়েছে। পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলতি মাসের শেষে সম্পন্ন হবে। তারা নভেম্বরের শুরু থেকে কাজ শুরু করবে এবং কাজ শুরুর তিন মাসের মধ্যে পথনকশা দেবে। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে পুরো একীভূতকরণ কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান বলেন, দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা বলে আসছিলেন যে বিনিয়োগ সেবা দেওয়ার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম থাকা প্রয়োজন। এখন তাঁদের একাধিক সংস্থায় যেতে হয় এবং অনেক সময় হয়রানির শিকার হতে হয়। সে জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে। এ ক্ষেত্রে সংস্কার কমিশন ও শ্বেতপত্রের সুপারিশও আমলে নেওয়া হয়েছে।

নির্বাহী সদস্য নাহিয়ান রহমান আরও বলেন, ‘বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আমরা। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কাঠামো গড়ে তোলা হচ্ছে। লক্ষ্য হলো, যেন কোনো বিচ্যুতি না ঘটে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি