খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কর্মানুমতির নিরাপত্তা ছাড়পত্র এখন সম্পূর্ণ ডিজিটাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ অপরাহ্ণ
কর্মানুমতির নিরাপত্তা ছাড়পত্র এখন সম্পূর্ণ ডিজিটাল

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক ইস্যুকৃত নতুন কর্মানুমতির বিপরীতে “নিরাপত্তা ছাড়পত্র” কার্যক্রম ১ অক্টোবর ২০২৫ থেকে সম্পূর্ণ অনলাইনে শুরু হতে চলেছে। এখন থেকে বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীরা তাদের কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে (https://bidaquickserv.org/) জমা দিতে পারবেন।

সকল বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীকে কর্মানুমতির বিপরীতে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন আবশ্যিকভাবে বিডা OSS পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে। আবেদন যাচাইয়ের পর ২১ কার্যদিবসের মধ্যে কোনো আপত্তি না থাকলে নিরাপত্তা ছাড়পত্র মঞ্জুর হয়েছে বলে গণ্য হবে। কর্মানুমতি গ্রহণকারী প্রতিষ্ঠান কতৃক কর্মানুমতিতে উল্লেখিত নির্ধারিত সময়সীমার মধ্যে নিরাপত্তা ছাড়পত্রের আবেদন না করলে কর্মানুমতি বাতিল হয়ে যাবে।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন: নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়ায় বিনিয়োগকারীরা এখন আরও দ্রুত, স্বচ্ছ ও নির্ভরযোগ্য সেবা পাবেন। আমরা বিশ্বাস করি, এই সংস্কার বাংলাদেশকে আরও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনিয়োগকারীদের দৃষ্টিভঙ্গি ও সুবিধাকে বিবেচনায় নিয়ে এ গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন: “ডিজিটালাইজড নিরাপত্তা ছাড়পত্র প্রক্রিয়া আন্তঃসংস্থাগত সমন্বয়কে শক্তিশালী করবে এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা ও কর্মানুমতি সংক্রান্ত সেবা আরও সহজ করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় চালিয়ে যাবে, যাতে সেবার মান ও কার্যকারিতা ক্রমাগত উন্নত হয়।”

গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এর সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এর উপস্থিতিতে একটি আন্তঃসংস্থাগত বৈঠক বিডা’র প্রধান কার্যালয়ে আয়োজিত হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

উচ্চপর্যায়ের এই বৈঠকের সিদ্ধান্তের ভিত্তিতে ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদানের প্রক্রিয়া ডিজিটালাইজেশন, নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা চালু, ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানের সুযোগ ও আন্তঃসংস্থাগত ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরির লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে যা আশা করা যাচ্ছে এই বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি