দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং
পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে
মেট্রো স্পিনিং লিমিটেড
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ১২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ।
দরপতনের তৃতীয় স্থানে থাকা আল-হাজ টেক্সটাইলস লিমিটেডের শেয়ারদর কমেছে ৪ দশমিক ৯৩ শতাংশ।
এছাড়া, সাইফ পাওয়ারটেক, জেনারেশন নেক্সট ফ্যাশনস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস, আইসিবি ইসলামী ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও কাসেম ইন্ডাস্ট্রিজ দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।






আপনার মতামত লিখুন