খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে চান তারেক রহমানঃ আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে চান তারেক রহমানঃ আশিক চৌধুরী

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠক শেষে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকলেই কেবল এ বিষয়ে চুক্তি সম্পন্ন করা হবে। তিনি স্পষ্ট করেন যে পূর্ববর্তী সরকারের ধারাবাহিকতায় বর্তমান সরকারও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রাখবে।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিষয়ে এক প্রশ্নের উত্তরে আশিক চৌধুরী বলেন, জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার, সেভাবেই সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে উনি (প্রধানমন্ত্রী) বলেছেন।

অন্তর্বর্তী সরকার তো চুক্তির পক্ষে ছিল, এই সরকারের অবস্থান কী? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে বা বিপক্ষে ছিল ব্যাপারটা না। যদি জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হয়, শুধু সে ক্ষেত্রেই আমরা চুক্তিটি করব। এরকম একটা কথা অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল। আমার মনে হয় বর্তমান সরকারও একই ধরনের একটা অবস্থান নেবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, এটা প্রথম দিনের মিটিং, দ্রুত কোনো কনক্লুশনে যাওয়া উচিত হবে না।

বৈঠকে প্রধানমন্ত্রী কী নির্দেশনা দিয়েছেন? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ আমরা উনাকে (প্রধানমন্ত্রী) ব্রিফ করেছি, উনি আমাদের ব্রিফ করেননি। উনি শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি