খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের দেশে আসতে উৎসাহিত করুনঃ প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৯:৪০ অপরাহ্ণ
সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের দেশে আসতে উৎসাহিত করুনঃ প্রধান উপদেষ্টা

বাংলাদেশে ব্যবসা পরিচালনা করা বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের দেশের বিনিয়োগ সম্ভাবনা প্রচার এবং ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণে সরকারের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক ডজনেরও বেশি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালক এবং কান্ট্রি হেডরা বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

এসময় তাঁদের প্রতি এ আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি টিম হিসেবে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আপনারা দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে সম্ভাব্য বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করুন।’

এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।

বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহীরা, লাইসেন্সিং এবং কর ব্যবস্থায় আরও সহজ, বিডা-তে ওয়ান-স্টপ পরিষেবা এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে আসতে উৎসাহিত করতে ক্রেডিট রেটিং উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

তাঁরা শ্রম অধিকার সংস্কারে সরকারের উদ্যোগের প্রশংসা করেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। প্রধান উপদেষ্টা নির্বাহীদের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখার অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো শনাক্ত করতে সহায়তা করুন, যাতে আমরা তাদের সমাধান করতে পারি।

বিশেষ দূত লতিফ সিদ্দিকী নির্বাহীদের ব্যবসায়িক মানদণ্ডের ধারক হিসেবে অভিহিত করে বলেন, অতীতে একটি বিশ্বাসের ঘাটতি ছিল, যা আমাদের দূর করতে হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ জানান, ব্যবসার পরিবেশ সহজতর করতে বিডায় সম্পর্ক ব্যবস্থাপক নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, তিনি এবং লতিফ সিদ্দিকী আগামী মাসে সিঙ্গাপুরে গিয়ে রেটিং এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করবেন।

এসময় এনবিআর চেয়ারম্যান জানান, জাতীয় সিঙ্গেল উইন্ডো চালু করা হচ্ছে, যা ব্যবসা পরিচালনার প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে সহজ করবে।

বৈঠকে বহুজাতিক কোম্পানির মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার, শেভরন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেডের (এইচএসবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উর রহমান, মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন আহমেদ, এসজিএস বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আবদুর রশিদ, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ, ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের দেশীয় ব্যবস্থাপক মো. মিয়ারুল হক, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি হেড সুমিতাভা বসু, ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা প্রমুখ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি