এক কোটি টাকা দাবি করে ১০ লাখ টাকা চাঁদা আদায়, ফের চাইতে গিয়ে পুলিশের কাছে ধরা
চাঁদাবাজরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী
সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) গুলশান ২ নম্বরের ৮৩ নম্বর রোডের শাম্মী আহমেদের বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহীম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য। এ ছাড়া অন্যরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এসি বলেন, রিয়াদের বক্তব্য অনুযায়ী ওই পাঁচলাখ টাকা নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র আন্দোলনৈর যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু। এ টাকা দিয়ে তার অন্ত্বসত্তা স্ত্রীর চিকিৎসার খরচ মেটায় এবং একটা মোটরসাইকেল কেনে। বাকি টাকা নিতে আজ (শনিবার) ওই বাসায় যায় তারা।
সূত্র বলছে, গুলশানের ৮৩ নম্বর রোডে সংরক্ষিত মহিলা আসনের সাবেক এক এমপি শাম্মি আহম্মেদের বাসা। এর আগে ১৭ জুলাই সকালে সমন্বয়ক পরিচয়ে ওই বাসায় গিয়ে এক কোটি টাকা চাঁদা দাবি করে রিয়াদ। টাকা না দিলে ফ্যাসিস্টের দোসর বলে পুলিশে দেওয়ার ভয় দেখায়। তখন তারা ১০ লাখ টাকা চাঁদা নিয়ে আসে। পরে ফের চাঁদার জন্য গেলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে, চাঁদার টাকা নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, ১৭ জুলাই সকাল ১০টার দিকে একটি বাসার গেস্ট রুম থেকে টাকা বুঝে নিচ্ছে দুই যুবক। গুলশান থানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, ভিডিওটি গুলশানের ৮৩ নম্বর রোডের শাম্মি আহম্মেদের বাসার।






আপনার মতামত লিখুন