খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ, মাঠে নামছে কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৭:১০ অপরাহ্ণ
গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ, মাঠে নামছে কেন্দ্রীয় নেতারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটির শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় নেতাদের একাংশ মনোনয়ন পেয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে।

রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-সভাপতিসহ নানা পর্যায়ের নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।

ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন:

নুরুল হক নুর (পটুয়াখালী-৩) ,রাশেদ খান (ঝিনাইদহ-২),ফারুক হাসান (ঠাকুরগাঁও-২) ,হাসান আল মামুন (নেত্রকোণা-২) ,আবু হানিফ (কিশোরগঞ্জ-১) ,শাকিল উজ্জামান (টাঙ্গাইল-২) ,হানিফ খান সজিব (রংপুর-১) ,শহিদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী-১) ,আব্দুজ জাহের (নোয়াখালী-৪) ,নুরে এরশাদ সিদ্দিকী (কুড়িগ্রাম-৩) ,আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ-৩) ,খালিদ হাসেন (খুলনা-৫) ,আবদুর রহমান (গাজীপুর-২) ,কবীর হোসেন (টাঙ্গাইল-৬) ,গোলাম সরওয়ার খান জুয়েল (পাবনা-২) ,মনজুর মোর্শেদ মামুন (চট্টগ্রাম-১৪) ,তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭) ,মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১) ,জাহিদুর রহমান (সিলেট-৬) ,শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ-২) ,আব্দুল কাদের প্রাইম (কক্সবাজার-১) শেখ শওকত হোসেন (ঢাকা-১৯) ,ইব্রাহিম রওণক (ঢাকা-৫) ,কামরুন নাহার ডলি (চট্টগ্রাম-৯) ,মো. শাহজাহান (রাজশাহী-১) ,মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩) ,সোহাগ হোসাইন বাবু (নীলফামারী-৩) ,ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১) ,মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১) ,ডা. এমদাদুল হাসান (চট্টগ্রাম-১২) ,মো. ইমরান খান রাসেল (পিরোজপুর-৩) ,ওয়াহেদুর রহমান মিল্কি (নারায়ণগঞ্জ-৩) ,মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩) ,মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১)  ,রবিউল হাসান (পটুয়াখালী-৪) ,নাছরিন আক্তার লাকী (চট্টগ্রাম-৩)

দলীয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আরও আসনে প্রার্থী ঘোষণা করা হবে। দলটি ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে গণসংযোগ ও গণ সাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি