খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘নির্বাচনে ষড়যন্ত্র চলছে, ভোট ও গণভোট একই দিনে করতে হবে’—মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
‘নির্বাচনে ষড়যন্ত্র চলছে, ভোট ও গণভোট একই দিনে করতে হবে’—মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দাবি করেন, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মহলে ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। শুক্রবার (৭ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিপূর্ব সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

ফখরুল বলেন, “নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে হবে এবং নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। অন্যথায় দেশের মানুষ তা মেনে নেবে না।”

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘আধুনিক গণতান্ত্রিক আন্দোলনের নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করলে আমরা সমর্থন জানিয়েছিলাম। দীর্ঘ সময় কমিশনে সব দলের প্রতিনিধি মিলে আলোচনাও করেছে। কিন্তু হঠাৎ করে উপদেষ্টা কাউন্সিলের একজন সদস্য প্রেস কনফারেন্স করে নতুন সিদ্ধান্ত ঘোষণা করলেন—এটি গ্রহণযোগ্য নয়।”

তার অভিযোগ, একটি রাজনৈতিক দল জোট গঠন করে নির্বাচনের আগেই গণভোট আয়োজনের চাপ দিচ্ছে, যা ব্যয়বহুল এবং নির্বাচনের গুরুত্ব কমিয়ে দেবে। তিনি বলেন, “আমরা গণভোটের বিরোধী নই, তবে তা নির্বাচনের দিনই হতে হবে। অথচ অন্তর্বর্তী সরকারই এখন এমন পরিস্থিতি তৈরি করছে, যে প্রক্রিয়া নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করতে পারে।”

সমাবেশে তিনি আরও বলেন, “বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং জয়ী হয়ে নতুন বাংলাদেশ গড়বে। যুবকদের উদ্দেশে আহ্বান—যে ত্যাগ আপনারা করেছেন, নেতাকর্মীদের যে আত্মাহুতি, তার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে।”

সমাবেশ শেষে বিকেল ৪টা ৪ মিনিটে শুরু হওয়া র‌্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার–ফেস্টুন নিয়ে অংশ নেন। র‌্যালিটি নয়াপল্টন থেকে কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কাওরান বাজার সার্ক ফোয়ারায় গিয়ে শেষ হয়। কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি