বিজয় র্যালির যানজটে দুর্ভোগ: বিএনপির দুঃখ প্রকাশ
বিএনপির বিজয় র্যালি চলাকালে ঢাকায় যানজটে পড়ে সাধারণ মানুষ যে দুর্ভোগে পড়েছে, সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছে দলটি। বুধবার (৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ দুঃখ প্রকাশ করেন।
তিনি জানান, গত বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালির আয়োজন করা হয়েছিল। এতে বিপুল জনসমাগম হয়, ফলে যানজট তৈরি হয়। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিএনপি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
বিজয় র্যালিতে অসংখ্য মানুষের সমাগম হয়। বিজয় র্যালি চলাকালে ঢাকাবাসীকে রাস্তায় যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়।বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালির কারণে ঢাকাবাসীকে অনাকাঙ্খিত কষ্ট দেওয়ার জন্য বিএনপি আন্তরিকভাবে দু:খ প্রকাশ করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়






আপনার মতামত লিখুন