নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে পালাতে হবে:কাদের
আমরা জনগণের ভোটে নির্বা*চিত হয়েছি। আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। আমাদের পালানোর কোনো রেকর্ড নেই। নেতিবাচক রাজনীতির জন্য বিএনপিকে পালাতে হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পা*দক ওবায়দুল কাদের। সোমবার (১৩ মে) ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে। তারা যদি সেই চিন্তাই করে, তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ বা সরকারের কোনো প্রয়োজন নেই। বিএনপি নিজেরা যে নেতিবাচক রাজনীতি করছে, সেই নেতিবাচক রাজনীতিই তাদের নিশ্চিহ্ন করার জন্য যথে*ষ্ট।






আপনার মতামত লিখুন