শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ
শিক্ষামন্ত্রীর চট্টগ্রামের বানায় হামলা- ছবি --সংগৃহিত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কী পয়েন্টে থাকা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসায় হামলা হয়েছে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর এবং এর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে।
আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।
শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল বিকেলে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।






আপনার মতামত লিখুন