প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিক্ষামন্ত্রীর বাসায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কী পয়েন্টে থাকা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর চট্টগ্রামের বাসায় হামলা হয়েছে। এ সময় দুটি গাড়ি ভাঙচুর এবং এর আগুন ধরিয়ে দেওয়া হয়। বাসার ভেতরের আসবাব ভাঙচুর করা হয়েছে।

আজ (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় চট্টগ্রাম নগরের চশমা হিলে এ ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল থেকে এ হামলা হয় বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন ছাত্র আন্দোলনের নেতারা। হামলার সময় মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বাড়িতে ছিলেন না। তবে পরিবারের সদস্যরা বাসায় ছিলেন।

এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের কার্যালয়েও হামলা হয়। এ সময় কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ ছাড়া নগরের নিউমার্কেট, টাইগারপাস, জিইসি মোড়ে পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

শিক্ষামন্ত্রীর বাসায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসন্বয়ক খান তালাত মাহমুদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল গতকাল বিকেলে নগরের নিউমার্কেট চত্বর থেকে শুরু হয়। এরপর মিছিলটি নগরের টাইগারপাস, লালখান বাজার, জিইসি মোড়, ২ নম্বর গেট প্রদক্ষিণ করেছে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর ব্যক্তিগত সহকারী রাহুল দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা