গণঅধিকার পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ, মাঠে নামছে কেন্দ্রীয় নেতারা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৬টি আসনে প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলটির শীর্ষ নেতাসহ কেন্দ্রীয় নেতাদের একাংশ মনোনয়ন পেয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে।
রাজধানীর পল্টনের জামান টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এতে দলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, দপ্তর সম্পাদক, সহ-সভাপতিসহ নানা পর্যায়ের নেতৃবৃন্দ স্থান পেয়েছেন।
ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন:
নুরুল হক নুর (পটুয়াখালী-৩) ,রাশেদ খান (ঝিনাইদহ-২),ফারুক হাসান (ঠাকুরগাঁও-২) ,হাসান আল মামুন (নেত্রকোণা-২) ,আবু হানিফ (কিশোরগঞ্জ-১) ,শাকিল উজ্জামান (টাঙ্গাইল-২) ,হানিফ খান সজিব (রংপুর-১) ,শহিদুল ইসলাম ফাহিম (পটুয়াখালী-১) ,আব্দুজ জাহের (নোয়াখালী-৪) ,নুরে এরশাদ সিদ্দিকী (কুড়িগ্রাম-৩) ,আশরাফুল বারী নোমান (হবিগঞ্জ-৩) ,খালিদ হাসেন (খুলনা-৫) ,আবদুর রহমান (গাজীপুর-২) ,কবীর হোসেন (টাঙ্গাইল-৬) ,গোলাম সরওয়ার খান জুয়েল (পাবনা-২) ,মনজুর মোর্শেদ মামুন (চট্টগ্রাম-১৪) ,তোফাজ্জল হোসেন (টাঙ্গাইল-৭) ,মোহাম্মদ জাহিদুর রহমান (মুন্সিগঞ্জ-১) ,জাহিদুর রহমান (সিলেট-৬) ,শফিকুল ইসলাম শফিক (কিশোরগঞ্জ-২) ,আব্দুল কাদের প্রাইম (কক্সবাজার-১) শেখ শওকত হোসেন (ঢাকা-১৯) ,ইব্রাহিম রওণক (ঢাকা-৫) ,কামরুন নাহার ডলি (চট্টগ্রাম-৯) ,মো. শাহজাহান (রাজশাহী-১) ,মো. সুরুজ্জামান (গাইবান্ধা-৩) ,সোহাগ হোসাইন বাবু (নীলফামারী-৩) ,ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ (বরগুনা-১) ,মুনতাজুল ইসলাম (সাতক্ষীরা-১) ,ডা. এমদাদুল হাসান (চট্টগ্রাম-১২) ,মো. ইমরান খান রাসেল (পিরোজপুর-৩) ,ওয়াহেদুর রহমান মিল্কি (নারায়ণগঞ্জ-৩) ,মিজানুর রহমান ভূঁইয়া (ঢাকা-১৩) ,মোহাম্মদ ইলিয়াস হোছাইন (মানিকগঞ্জ-১) ,রবিউল হাসান (পটুয়াখালী-৪) ,নাছরিন আক্তার লাকী (চট্টগ্রাম-৩)
দলীয় সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে আরও আসনে প্রার্থী ঘোষণা করা হবে। দলটি ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ে গণসংযোগ ও গণ সাক্ষর কর্মসূচি চালিয়ে যাচ্ছে।






আপনার মতামত লিখুন