খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্ক
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী

ছবি-সংগৃহীত

চার বছর ধরে অযত্নে পড়ে ছিল মানিকগঞ্জ শহরের একমাত্র পৌর শিশু পার্ক। নষ্ট হয়ে গিয়েছিল খেলাধুলার সরঞ্জাম, হারিয়েছিল শিশুদের কলকাকলিও। নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়েছে। 

নতুন সাজে সংস্কার শেষে আবারও শিশুদের জন্য খুলে দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কটি। এতে দীর্ঘদিন পর শহরের শিশুদের খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি পরিবার নিয়ে অবসর সময় কাটানোর নতুন সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় শহীদ রফিক সড়ক-সংলগ্ন মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্কের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

উদ্বোধনকালে খাদ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জে শিশুদের বিনোদনের জন্য তেমন কোনো পার্ক ছিল না। এই পার্কটিও দীর্ঘদিন অবহেলা-অযত্নে পড়ে ছিল। পার্কটি সংস্কার করে নতুন রূপে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী ইশতেহারে ছিল। ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী পার্কটি সংস্কার করা হয়েছে। বিজয়ের মাস আসার আগেই পার্কটি শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করে সাজাতে পেরে আমি আনন্দিত।

দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫:২০ অপরাহ্ণ
দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

মতিন স্পিনিং মিলস লিমিটেড

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া, তিতাস গ্যাস, ওয়াটা কেমিক্যালস, জিল বাংলা সুগার মিলস, হা-ওয়েল টেক্সটাইলস, আমরা টেকনোলজিস, এএফসি এগ্রো বায়োটেক ও আল-হাজ টেক্সটাইলস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
৪ বছর পর চালু মানিকগঞ্জের শিশুপার্ক, প্রতিশ্রুতি রাখলেন খাদ্যমন্ত্রী দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিয়ানমারে হাজারো রোহিঙ্গাকে হত্যার প্রমাণ মিলেছে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের পদক্ষেপ বাংলাদেশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচার, সাইফুজ্জামানের ১৫ বছর কারাদণ্ড ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং