খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১২:২২ অপরাহ্ণ
পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সংগৃহীত ছবি

পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে স্লোভেনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত তোমাজ মেনসিন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বুধবার (১৮ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে পররাষ্ট্রস‌চি‌বের দপ্ত‌রে এই সাক্ষাৎ অনু‌ষ্ঠিত হয়।

সাক্ষাৎকা‌লে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায়িক পর্যায়ে যোগাযোগ স্থাপন, অভিবাসন ও গতিশীলতা সংক্রান্ত সহযোগিতা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নিয়মিতভাবে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

নয়াদিল্লিতে অবস্থানরত স্লোভেনিয়ার এই রাষ্ট্রদূত মঙ্গলবার বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

 

ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি

ছবি-সংগৃহীত

পুয়ের্তো রিকোয় চলছে ৭৫তম ‘মিস ইউনিভার্স’। সুন্দরী বিষয়ক এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার নানা পর্বে অংশ নিয়ে নিয়মিত ছবি-ভিডিও শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়।

এবার মাহিকে দেখা গেল প্রতিবেশী দুই দেশের সুন্দরীর সঙ্গে। তারা হলেন ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’ কাজিয়া লিজ মেজো ও ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ মিসবাহ আরশাদ। নিজ নিজ সাজে তিনজনই দেখা দিয়েছেন আকর্ষণীয় রূপে।

ছবিগুলোর সঙ্গে মাহি ক্যাপশনে লেখেন, ‘ভিন্ন দেশ, ভিন্ন পতাকা, কিন্তু অনেক ভালোবাসা আর সুন্দর বন্ধুত্ব। কোনো ভৌগোলিক সীমানা সত্যিকারের বন্ধনে বাধা হতে পারে না। মিস ইউনিভার্সে এসে এরকম সুন্দর সব মুহূর্ত পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

প্রতিবেশী তিন দেশের সুন্দরীকে একসঙ্গে দেখে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ভারতের প্রতিযোগীকে পারফেক্ট মনে হচ্ছে’; আরেকজনের মন্তব্য, ‘পাকিস্তানে কি আর কেউ নেই?’, কারো মতে, ‘মাহি সবসময় সেরা’।

প্রসঙ্গত, সামিরা খান মাহি এই প্রতিযোগিতায় যাওয়ার অনেক আগে থেকেই শোবিজে প্রতিষ্ঠিত। নিয়মিত নাটক করেন তিনি। ভারতের প্রতিযোগী কাজিয়াহর বয়স মাত্র ১৯ বছর। তিনিও ইতোপূর্বে সিনেমায় অভিনয় করেছেন। আর পাকিস্তানের মিসবাহ জড়িত রয়েছেন বিভিন্ন মানবিক ও সামাজিক কাজে।

২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স’-এর গ্র্যান্ড ফিনালে। সেদিনই বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হবে মুকুট।

শীর্ষ সংবাদ:
পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত