খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম লালমনিরহাট
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ণ
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি-সংগৃহীত

লালমনিরহাটে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করেন। 

তার আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা। সফরকে কেন্দ্র করে উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থার উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানের নতুন প্রত্যাশা তৈরি হয়েছে জেলাবাসীর মধ্যে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কয়েক দিন ধরেই লালমনিরহাট শহরজুড়ে চলছিল ব্যাপক প্রস্তুতি। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও মোড়গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। কোথাও কোথাও ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কারুকাজ।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী প্রথমে লালমনিরহাটের অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন। পরে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাট মডেল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ আয়োজিত ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দীর্ঘ ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই প্রথম লালমনিরহাট সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের আশা, এই সফরের মধ্য দিয়ে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা ও বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

 

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এদিন কোম্পানিটির শেয়ারদর ৫ দশমিক ৩১ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লেদার। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ২৬ শতাংশ। তৃতীয় স্থানে থাকা এআইবিএল ফার্স্ট পারপেচুয়াল বন্ডের দর কমেছে ৫ শতাংশ।

এছাড়া, এসকে ট্রিমস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, এমজেএল বাংলাদেশ, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং মিলস, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং আমরা টেকনোলজিস দরপতনের শীর্ষ দশে স্থান পেয়েছে।

শীর্ষ সংবাদ:
লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর