প্রিন্ট তারিখ: ১৯ নভেম্বর, ২০২৬
Logo

দরবৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড করপোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়া, তিতাস গ্যাস, ওয়াটা কেমিক্যালস, জিল বাংলা সুগার মিলস, হা-ওয়েল টেক্সটাইলস, আমরা টেকনোলজিস, এএফসি এগ্রো বায়োটেক ও আল-হাজ টেক্সটাইলস দরবৃদ্ধির শীর্ষ দশে স্থান পেয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা