খুঁজুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৪ অগ্রহায়ণ, ১৪৩৩

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ

ছবি-সংগৃহীত

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তার অভিযোগ, ইউনূস সরকারের পক্ষ থেকে আনা দুর্নীতির অভিযোগের জেরেই গত বছর তিনি ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে তিনি অনৈতিক সুবিধা নিয়েছিলেন।

প্লট দুর্নীতির একটি মামলায় গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। ওই মামলায় তার সঙ্গে আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছে। পূর্বাচলে নিজের পরিবারের জন্য একটি প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে আসছেন এবং তার এই সাজা ভোগ করার সম্ভাবনাও নেই বললেই চলে।

২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে অভিহিত করেছিলেন। সে সময় তিনি দাবি করেন, তার খালা এবং বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান মুহাম্মদ ইউনূসের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্বের ‘পরোক্ষ শিকার’ হয়েছেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি আরও জানান, একজন আইনজীবীর সঙ্গে তার কথা হয়েছে এবং ওই আইনজীবী তাকে পরামর্শ দিয়েছেন যে ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়া নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট ভিত্তি তার রয়েছে।

টিউলিপ বলেন, এটি মূলত উদ্দেশ্যপ্রণোদিত মামলা ছিল। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে তিনি আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক খতিয়ে দেখছেন এবং আইনি পদক্ষেপ নেওয়ার কথা ‘বিবেচনা’ করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ চেষ্টা করে গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপ সিদ্দিক দাবি করেন, তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন; কিন্তু তার আইনজীবীদের পাঠানো চিঠির কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি।

লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে অবস্থানকালীন মুহাম্মদ ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও উল্লেখ করেন তিনি। টিউলিপ বলেন, তিনি আমার সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। আমি তার সঙ্গে সামনাসামনি দেখা করার জন্য বারবার চেষ্টা করেছিলাম।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ জানান, এসব অভিযোগ এবং পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি মোটেও বিচলিত ছিলেন না।

টিউলিপ বলেন, আমাকে ঠিক কী অপরাধে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের একটি ব্রেকিং নিউজ অ্যালার্ট দেখার পরই আমি প্রথম জানতে পারি যে আমাকে সাজা দেওয়া হয়েছে।

বিতর্কের ওই সময়ে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানান টিউলিপ। তিনি বলেন, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন।

তবে টিউলিপকে নিয়ে স্টারমার বারবার প্রশ্নের মুখে পড়ায় তিনি টিউলিপকে পদত্যাগ করার সিদ্ধান্ত দেন।

সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ

সংগৃহীত ছবি

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ ৩ দফা দাবিতে আশুলিয়ার একটি কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরনিমা নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সকালে কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করেন। পরে তারা সেখানে কর্মবিরতি শুরু করেন। এ সময় পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বের হয়ে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রয়েছে এবং ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৯টি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও উৎপাদনে অংশ নেননি।

 

শীর্ষ সংবাদ:
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার কথা ভাবছেন টিউলিপ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পররাষ্ট্রসচিবের সাথে স্লোভেনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের সুন্দরীর সঙ্গে বাংলাদেশের মাহি ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক দুদকের মূল ভবনে ৫ম তলায় আগুন, নিজস্ব ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণে দরবৃদ্ধির শীর্ষে মেঘনা পেট্রোলিয়াম সিন্ডিকেটের জন্য কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৬ প্রকল্প অনুমোদন, ৪টিই জনপ্রশাসন প্রতিমন্ত্রীর জেলায় নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর