বিটিভির পর এবার বাংলাদেশ বেতারের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
মিরপুরে গুরুতর আহত একজন
ছবি-সংগৃহীত
রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন আহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সেকেন্ড ইন কমান্ড (টুআইসি) মো. ফজলুল হক।
পুলিশ সূত্রে জানা যায়, আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের সামনের সড়কের ইউটার্নে দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি।
এরআগে এদিন বিকেলে বিটিভি ভবনের সামনেও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বত্তরা। সেখানেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মিরপুরে দুর্বত্তদের ছোড়া ককটেলে পাপন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ককটেল বিস্ফোরণের পর তার শরীরে আগুন ধরে যায়। এতে তার শরীরের ২০ শতাংশ পুড়েও যায়। বর্তমানে তিনি জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন।






আপনার মতামত লিখুন