খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পেট্রোল-অকটেন না পেয়ে কাউনিয়ায় দুর্ভোগ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
পেট্রোল-অকটেন না পেয়ে কাউনিয়ায় দুর্ভোগ

জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন  কাউনিয়ার  যানবাহনের চালক ও মোটরসাইকেল আরোহীরা। উপজেলার মা সুফিয়া ফিলিং স্টেশনে  অল্প পরিমাণে ডিজেল পাওয়া গেলেও   পেট্রোল ও  অকটেন একেবারেই মিলছে না।

রবিবার (২৯ মার্চ) মা সুফিয়া ফিলিং স্টেশনে  গিয়ে দেখা যায় টানা পাঁচ দিন ধরে পেট্রোল ও অকটেনের সংকটে বিক্রি সম্পূর্ণ বন্ধ রয়েছে।এতে ঈদুল ফিতরের ছুটিতে বাড়ীতে আসা  সাধারণ মানুষ, মোটরসাইকেল আরোহী ও যানবাহন চালকরা চরম বিড়ম্বনায় পড়েছেন। সংকট না কাটায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

মা সুফিয়ার ফিলিং  স্টেশনের কর্তৃপক্ষ জানান গত পাঁচ দিন পর ডিপো থেকে জ্বালানি সরবরাহ করা হলেও শুধু ডিজেল দেয়া হয়েছে।এছাড়া পেট্রোল ও অকটেন না থাকায় গ্রাহকদের  প্রচন্ড চাপ বেড়েছে।

অন্যদিকে, চাহিদার তুলনায় কম পরিমাণে ডিজেল বরাদ্দ পাওয়ায় ডিজেল চালিত যাবাহন ও  কৃষক দের চাহিদা মত তেল সরবরাহ করা যাচ্ছে না।  স্টেশনটিতে টানা ৫ দিন ধরে পেট্রোল ও অকটেন প্রদান করা হচ্ছে না। অল্প পরিমাণ ডিজেল সরবরাহ পাওয়া , তা দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। ফলে কৃষক, মোটরসাইকেল চালক ও সাধারণ পরিবহন চালকরা পড়েছেন চরম বিপাকে।

জানা গেছে উপজেলায় হারাগাছ পৌরসভা সহ মোট দুইটি ফিলিং স্টেশন রয়েছে, ডিপো থেকে সরবরাহ না পাওয়া এবং চাহিদার তুলনায় কম বরাদ্দের কারণে  দুটি স্টেশনের একই অবস্থা।

এতে স্টেশনগুলোতে ‘তেল নেই’ সাইনবোর্ড টাঙিয়ে রাখতে হচ্ছে, যা জনভোগান্তিকে আরও বাড়িয়ে তুলেছে।

সুফিয়া ফিলিং  স্টেশনের সামনে কথা হয় রাজিব নামের একজন পরিবহন চালকের সাথে তিনি জানান , “ডিজেল যে পরিমাণ আসে, তা কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। অনেক সময় দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যায় না।” আবার কোথাও কোথাও ৫০০ টাকার বেশি তেল  মিলছেনা,এরকম ভোগান্তির শেষ যে কবে হবে । মোটরসাইকেল আরোহী আমজাদ হোসেন বলেন কয়েক  দিন ধরে পেট্রোল ও অকটেনের অভাবে আমি মোটরসাইকেল ঘর থেকে বের করতে পারছি না। এতে করে আমার দৈনন্দিন চলাফেরা ব্যবসায়িক কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে ভাড়া যানবাহনে চলাচল করতে হচ্ছে, আর এজন্য আগের চেয়ে অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে। এই সংকটে আমরা খুবই কষ্টে আছি।

মা সুফিয়া ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ জানায়, ডিপো থেকে  সরবরাহ না পাওয়ার কারণেই তারা পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ  সাইনবোর্ড ঝুলে রাখতে বাধ্য হচ্ছেন। চাহিদা অনুযায়ী বরাদ্দ না বাড়লে পরিস্থিতির উন্নতি হবে না বলেও তারা জানান। এছাড়া ডিপো থেকে  চাহিদার তুলনায়  কম বরাদ্দ পাওয়ায় বাধ্য হয়েই  ডিজেল  বিক্রির পরিমাণ নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যাতে সবাই অন্তত কিছুটা করে তেল পান।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  পাপিয়া সুলতানা জানান, জ্বালানি সংকটের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। সংশ্লিষ্ট জ্বালানি সরবরাহকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে  খুব দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি