খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

প্রতারক দালালদের শাস্তির আওতায় আনতে আইন হয়েছে

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১২:২২ অপরাহ্ণ
প্রতারক দালালদের শাস্তির আওতায় আনতে আইন হয়েছে

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন বলেছেন, দেশে বিদেশগামী কর্মী সংগ্রহ করা হয় দালালদের মাধ্যমে। দালালের খপ্পরে পড়ে অনেকে সর্বশান্ত হয়ে গেছেন। বিগত সময় এসব প্রতারক মিডলম্যানদের জন্য কোন শাস্তির ব্যবস্থা ছিল না। সম্প্রতি এদের শাস্তির আওতায় আনতে আইন করা হয়েছে। আমরা বিদেশগামী ও প্রত্যাগতদের সেবার জন্য ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের সেবা নিশ্চিতে কাজ শুরু করেছি।
বৃহস্পতিবার সকালে রংপুর আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সুরক্ষা কার্যক্রমে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব বলেন, দেশে রিক্রুটিং প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক কোন কাঠামো নেই। রিক্রুটিং এজেন্টরা মিডলম্যান বা দালালের মাধ্যমে বিদেশগামী কর্মী সংগ্রহ করে। আমরা চেষ্টা করছি বিদেশে যেতে ইচ্ছুক মানুষেরা যেন সরাসরি রিক্রুটিং এজেন্সি কিংবা নিয়োগকারী কোম্পানী’র সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া দেশে দক্ষ জনবলের ডাটাবেজের তালিকা তৈরী করা হচ্ছে। এর মাধ্যমে যারা বিদেশে কর্মী পাঠাতে চায়, তারা সরাসরি সেই ডাটাবেজ থেকে কর্মী সংগ্রহ করতে পারবে।

তিনি বলেন, দক্ষ জনবল বিদেশে পাঠাতে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার। এতে করে বিদেশে গিয়ে প্রবাসীরা ভাল বেতন-ভাতায় কাজ করতে পারবে। তাই জেলা-উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল তৈরী করা হচ্ছে। শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের পাশাপাশি যে কোন একটি কারিগরি ট্রেডে প্রশিক্ষিত হয়ে দেশের জনসম্পদে রুপান্তর হবে। প্রত্যেকে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রাইসা প্রকল্পের প্রকল্প পরিচালক সুরেন্দ্র নাথ সাহা, সহকারী পরিচালক নাজমুল হক, ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন-আইওএম-এর সিনিয়র স্পেশালিস্ট নাসরিন জাহান, আইওএমের চীফ অব মিশন আব্দুস সাত্তার ইসোভ, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিকী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
আলোচনা সভায় রাইসা প্রকল্পের আওতাধীন রংপুর ওয়েলফেয়ার সেন্টারের মাধ্যমে প্রবাসীর সন্তানদের বৃত্তি প্রদান, প্রতিবন্ধী ভাতা প্রদানসহ বিদেশ প্রত্যাগতদের আয়বর্ধক, ঋণ সুবিধা, আইনগত সুবিধা, কর্মসংস্থানের জন্য বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের সাথে যোগাযোগ স্থাপনের নানা কার্যক্রম তুলে ধরা হয়।

রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের রাইসা প্রকল্পের রংপুর ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে মতবিনিময় সভায় রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বিদেশ প্রত্যাগত কর্মী, সরকারী দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশ নেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি