যমুনা ছাড়ছেন কবে ড. মুহাম্মদ ইউনূস!
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে এখন কোথায় উঠবেন ড. ইউনূস? ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি শিগগিরই গুলশানে নিজের বাসভবনে ফিরে যেতে পারেন। আগামী সপ্তাহেই এ স্থানান্তর সম্পন্ন হতে পারে।
সরকারি সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতে যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন, যা শেষ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে মঙ্গলবার তিনি বিদায় নেন। দায়িত্ব ছাড়ার পর তিনি আনুষ্ঠানিক প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।
ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি আবারও নিজের পেশাগত কর্মকাণ্ডে মনোযোগ দেবেন। বিশেষ করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম তদারকিতে সক্রিয় হতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে।






আপনার মতামত লিখুন