প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

যমুনা ছাড়ছেন কবে ড. মুহাম্মদ ইউনূস!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সরকার গঠন করেছে। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর মধ্য দিয়ে বিলুপ্ত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ, যেখানে দায়িত্বে ছিলেন মুহাম্মদ ইউনূস।

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশ্ন উঠেছে—রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ছেড়ে এখন কোথায় উঠবেন ড. ইউনূস? ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি শিগগিরই গুলশানে নিজের বাসভবনে ফিরে যেতে পারেন। আগামী সপ্তাহেই এ স্থানান্তর সম্পন্ন হতে পারে।

সরকারি সূত্রে আরও জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতে যমুনায় উঠতে পারেন। তবে এর আগে ভবনটিতে কিছু সংস্কার কাজ প্রয়োজন, যা শেষ হতে প্রায় দুই মাস সময় লাগতে পারে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর নোবেলজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। টানা ৫৫৯ দিন দায়িত্ব পালন শেষে মঙ্গলবার তিনি বিদায় নেন। দায়িত্ব ছাড়ার পর তিনি আনুষ্ঠানিক প্রটোকল ছাড়াই যমুনায় ফিরে যান।

ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, তিনি আবারও নিজের পেশাগত কর্মকাণ্ডে মনোযোগ দেবেন। বিশেষ করে গ্রামীণ বিশ্ববিদ্যালয়-এর কার্যক্রম তদারকিতে সক্রিয় হতে পারেন। দেশের ১১৬তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গত ১৭ মার্চ প্রতিষ্ঠানটি অনুমোদন পেয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা