ভর্তি পরীক্ষার কারণে ৩ জানুয়ারির জামায়াতের মহাসমাবেশ স্থগিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পূর্বনির্ধারিত ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ওইদিন দেশের নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়েই মহাসমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
দলীয় সূত্র জানায়, প্রথমে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ করার পরিকল্পনা থাকলেও পরে স্থান পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছিল এবং বিভিন্ন স্তরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।






আপনার মতামত লিখুন