খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুর-২ আসনে এনসিপি থেকে মনোনয়ন পেলেন ইসরাত জাহান বিন্দু 

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ২:০১ অপরাহ্ণ
চাঁদপুর-২ আসনে এনসিপি থেকে মনোনয়ন পেলেন ইসরাত জাহান বিন্দু 

চাঁদপুর-২ (মতলব দক্ষিণ-মতলব উত্তর) আসনে জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

 

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মোবারকদি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতিতে চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজ থেকে স্নাতক এবং চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

 

জুলাই অভ্যুত্থান-পরবর্তী চ্যালেঞ্জিং সময়ে তিনি চাঁদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা ছাত্র প্রতিনিধি হয়ে আহত ও শহীদ পরিবারগুলোকে নিয়ে যে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন, তা তাঁর মানবিক নেতৃত্ব, সংগঠনী দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল উদাহরণ।

 

বর্তমানে ইসরাত জাহান বিন্দু এনসিপির একমাত্র অঙ্গসংগঠন ‘জাতীয় যুবশক্তি’-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তেজগাঁও জোনের আওতাধীন ৯ থানার দায়িত্ব এবং কুমিল্লা অঞ্চলের ৬ জেলার প্রধান দায়িত্ব তিনি সফলতার সঙ্গে পরিচালনা করছেন। দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তিনি সম্প্রতি সংগঠনের ‘অর্থ বিষয়ক উপকমিটি’-র সদস্য হিসেবেও দায়িত্ব পেয়েছেন।

 

তরুণ নেতৃত্ব, সংগঠনী দক্ষতা এবং দায়িত্বশীল ভূমিকা তাঁকে জাতীয় যুব নেতৃত্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।

 

চাঁদপুর–২ আসনের উন্নয়ন, বৈষম্যহীন সমাজ গঠন এবং তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। নীতিনিষ্ঠ, সাহসী ও জনগণের প্রতি দায়বদ্ধ নেতৃত্বের প্রতিশ্রুতি নিয়ে তিনি এগিয়ে যেতে চান একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিপূর্ণ মতলব গড়ার প্রত্যয়ে।

 

নারীদের নেতৃত্বে তাঁর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা—

 

ইসরাত জাহান বিন্দু দীর্ঘদিন ধরে নারী নেতৃত্ব বিকাশে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। আন্দোলনের কঠিন সময় থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্ব, সব জায়গায় তিনি নারীদের পাশে দাঁড়িয়ে তাদেরকে আত্মবিশ্বাসী, সচেতন ও নেতৃত্বদায়ী ভূমিকা নিতে উৎসাহিত করেছেন। সাইবার হ্যারাসমেন্ট, সামাজিক চাপ এবং রাজনৈতিক ভীতির মুখেও তিনি প্রায়শই নারী সহযোদ্ধাদের কাউন্সেলিং, আইনি সহায়তা ও নিরাপত্তা নির্দেশনা প্রদান করেছেন, যা অনেক নারীকে আবার নতুনভাবে উঠে দাঁড়াতে সহায়তা করেছে।

 

ইসরাত জাহান বিন্দু বিশ্বাস করেন,একটি সমাজের অগ্রগতি তখনই সম্ভব, যখন নারীরা সমানভাবে সিদ্ধান্ত গ্রহণের টেবিলে বসবে। তাঁর লক্ষ্য একটি এমন ভবিষ্যৎ গড়া, যেখানে যোগ্যরা নেতৃত্ব দেবে এবং আত্মবিশ্বাসের সঙ্গে সমাজ-রাষ্ট্র গঠনের অংশ হতে পারবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি