খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পবিপ্রবিতে ভুয়া সনদ আর প্রভাবের জালে জড়িয়ে পড়েছে প্রশাসন

পদোন্নতিতে অনিয়মের গন্ধ
পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৭:০৫ অপরাহ্ণ
পবিপ্রবিতে ভুয়া সনদ আর প্রভাবের জালে জড়িয়ে পড়েছে প্রশাসন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) নিয়ম বহির্ভূত পদোন্নতি ও ভুয়া সনদ ব্যবহারের অভিযোগে আলোচনায় এসেছে একাধিক কর্মকর্তা। দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্বচ্ছতা ও যোগ্যতার মানদণ্ড উপেক্ষা করে প্রভাব, অর্থ ও রাজনীতির আশ্রয়ে চলছে পদোন্নতির বাণিজ্য—এমন অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই।

২০০৬ সালে কম্পিউটার অপারেটর পদে যোগ দেওয়া মো. কবির সিকদার বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসিতে দ্বিতীয় বিভাগ এবং বিকমে তৃতীয় শ্রেণি। তবে এমন যোগ্যতা নিয়েও তিনি তিনবার পদোন্নতি পেয়েছেন। জানা গেছে, তাঁর সনদ নিয়েও রয়েছে ধোঁয়াশা—বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে জমাকৃত “এশিয়া বিশ্ববিদ্যালয়” নামের একটি সনদকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।

শুধু কবির সিকদারই নয়, একই ব্যাচের আরেক কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ সম্পর্কেও রয়েছে অনুরূপ অভিযোগ। তিনিও কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দিয়ে এখন ডেপুটি রেজিস্ট্রার পদে উন্নীত হওয়ার প্রক্রিয়ায় আছেন। তাদের দুজনের বিরুদ্ধেই শিক্ষাগত সনদ ও পদোন্নতিতে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সূত্র জানায়, বিদ্যমান বিধিতে কর্মচারীদের তিনটি ও কর্মকর্তাদের দুটি পদোন্নতির সীমা থাকলেও প্রশাসন তা অমান্য করছে। ২০২৪ সালে জাতীয় এক দৈনিক পত্রিকায় এ ধরনের অনিয়ম প্রকাশ পেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বেশ কিছু পদোন্নতি ও ইনক্রিমেন্ট বাতিল করে পুনঃনির্ধারণের নির্দেশ দেয়। কিন্তু আজ পর্যন্ত পবিপ্রবি প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। বরং নতুন করে একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে।

বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা প্রকৃত যোগ্যতা ও মেধা নিয়ে এসেছেন, তারা আজও অবহেলিত। ভুয়া সনদধারীরা প্রভাব আর রাজনৈতিক সম্পর্কের জোরে একের পর এক পদোন্নতি পাচ্ছেন। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

অন্য এক কর্মকর্তা অভিযোগ করে বলেন, “কবির সিকদার দীর্ঘদিন রেজিস্ট্রার অফিসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আগের পদোন্নতিতেই অডিট আপত্তি ছিল, এখন আবার কিভাবে তিনি ডেপুটি রেজিস্ট্রার হন—এটা বোঝা মুশকিল।”

মাসুম বিল্লাহ সম্পর্কে আরও জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের অডিট আপত্তি সত্ত্বেও তিনি একাধিক পদোন্নতি পেয়েছেন। তাঁর নামে পিরোজপুর ও বরিশালে জমি, বহুতল ভবন ও ব্যক্তিগত বিতর্কও রয়েছে।

অভিযুক্ত কবির সিকদার দাবি করেছেন, “আমার পদোন্নতিগুলো সম্পূর্ণ নিয়ম মেনে হয়েছে। এশিয়া বিশ্ববিদ্যালয়ের সনদটি বৈধ এবং বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে যাচাই করা।”

অপরদিকে মাসুম বিল্লাহ সাক্ষাৎকার ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ বিষয়ে ইউজিসি সদস্য সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন,“বিধিমালা দেখে যাচাই করবো কোনো অনিয়ম হয়েছে কিনা। অনিয়ম প্রমাণিত হলে প্রশাসনকে জানানো হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম জানান, “সংশ্লিষ্ট ফাইলগুলো যাচাই-বাছাইয়ের পর বোর্ডে আনা হয়। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমি এখনো এ বিষয়ে অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের দাবি—পবিপ্রবিতে দীর্ঘদিন ধরে প্রশাসনিক অনিয়ম ও বিধি লঙ্ঘনের সংস্কৃতি চালু রয়েছে। তারা আশা প্রকাশ করেন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় দ্রুত তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শৃঙ্খলা পুনরুদ্ধারে পদক্ষেপ নেবে।

 

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি