খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
পবিপ্রবিতে শিক্ষার্থীদের উদ্যোগে জমকালো আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬। বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ঐকান্তিক প্রচেষ্টার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এর আগে দিবসকে কেন্দ্র করে রাত ১২টা ১ মিনিটে আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে শুরু হয় কাউন্টডাউন, যা শিক্ষার্থীদের মাঝে ভিন্নমাত্রার উৎসবমুখর আবহ সৃষ্টি করে।

সকাল সাড়ে ১০টায় অনুষদের প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অনুষদের অডিটোরিয়ামে গিয়ে সমাপ্ত হয়। সকল ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি পুরো ক্যাম্পাসে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে অনুষদের কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করে, যা দিবস উদযাপনকে আরও সমৃদ্ধ করে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম ডিসিপ্লিনের ১ম বর্ষের শিক্ষার্থী ফারিহা বলেন, “আমাদের জন্য এবারের ভেটেরিনারি ডে ছিল কেবল একটি উদযাপন নয়; এটি ছিল ঐক্যের বিপ্লব। কাউন্টডাউন, মশাল মিছিল, র‍্যালি ও সাংস্কৃতিক সন্ধা সব মিলিয়ে দিনগুলো আমাদের একতা বহুগুণ বৃদ্ধি করেছে। আমি বিশ্বাস করি, এই ঐক্য আমাদের ভবিষ্যতের পথচলাকে আরও শক্তিশালী ও সহজ করে তুলবে। দিবসটিকে এতটা অসাধারণ করে তোলার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই সকল সিনিয়রকে।”

এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানজিদুল আবেদিন বলেন, “প্রতি বছর এপ্রিল মাসের শেষ শনিবার বিশ্বব্যাপী পালিত হয় “বিশ্ব ভেটেরিনারি দিবস”। প্রাণিসম্পদ ও জনস্বাস্থ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ভেটেরিনারি পেশাজীবীদের জন্য দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কেননা এটি প্রাণীদের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়।”

তিনি আরো বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই দিবসটি সাংগঠনিকভাবে পালিত হয়ে আসছে। তবে এ বছর নানা প্রতিবন্ধকতা ও প্রতিকূলতা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আন্তরিক আগ্রহ, নিরলস প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সম্মিলিত প্রচেষ্টাই দিবস উদযাপনকে প্রাণবন্ত ও অর্থবহ করে তুলেছে।”

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি