জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে ফিনল্যান্ড–ইতালির নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সফরের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকগুলো আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এর আগে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন ড. ইউনূস।
এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা এবং দক্ষিণ ও মধ্যএশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সের্জিও গরের সঙ্গেও তিনি বৈঠক করেন।
সফরের সময় আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করেছেন প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে সোমবার তিনি নিউইয়র্কে পৌঁছান।






আপনার মতামত লিখুন