খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ অপরাহ্ণ
তারেক রহমানের পক্ষ থেকে রোগীদের খাবার বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি শতাধিক রোগীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে তারেক রহমানের পক্ষে রোগীদের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ এবং তাদের হাতে এসব খাবার তুলে দেন
৪৭-নওগাঁ-২ আসনে (পত্নীতলা ও ধামইরহাট) এম.পি পদপ্রার্থী ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান।

খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি জনাব, মোঃ ইদ্রিস আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান, নওগাঁ জেলা যুবদল এর সাবেক সহ- বাণিজ্য বিষয়ক সম্পাদক মোঃ ইসহাক আলী বাবু , ধামইরহাট উপজেলা মহিলাদলের ১ নং সহ সভানেত্রী মরিয়ম বেগম মৌসুমী চৌধুরী ,সাবেক সাধারণ সম্পাদক , মাহাবুর রহমান বাবু,সাবেক ছাত্রনেতা আশিকুর জামান আশিক সহ অনেকে।

রোগীরা খাবার পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে অসহায় হয়ে পড়ে।ভালো খাবার কেনা তো দূরের কথা, ওষুধ কিনতেই হিমশিম খায়। অনেক আত্মীয়-স্বজন হাসপাতালে দেখতে পর্যন্ত আসে না, কিন্তু তারেক রহমানের নির্দেশে ৪৭-নওগাঁ-২ আসনে (পত্নীতলা ও ধামইরহাট) এম.পি পদপ্রার্থী ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যান ভাই, হাসপাতালে আমাদের দেখতে এসেছেন এবং আমাদের জন্য যে উন্নত মানের খাবার উপহার দিলেন তাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তারেক রহমান ও ইসমাইল হোসেন মোস্তাক চেয়ারম্যানকে আরো দীর্ঘদিন বাঁচায় রাখেন।

ইসমাইল হোসেন মোস্তাক বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্য ও মানবতার বিএনপি গড়ার লক্ষ্যে রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমাদের এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি