খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

৮২৫ ফুট ওঠার পর বিমানে কী এমন ঘটেছিল?

ভারতীয় বিমান বিধ্বস্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
৮২৫ ফুট ওঠার পর বিমানে কী এমন ঘটেছিল?

ভারতের আহমেদাবাদের সরদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে ২৪২ আরোহীকে নিয়ে উড্ডয়নের পরপরই একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের ওই ফ্লাইটটি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়নের কয়েক মিনেটের মধ্যে বিধ্বস্ত হয়। আবাসিক এলাকায় বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইটে ২৪২ জন যাত্রী ছিলেন।

• এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত নিয়ে যা জানা যাচ্ছে

১. বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই আকস্মিকভাবে নিচে নামতে শুরু করে।

২. প্রাথমিক তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৮২৫ ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে।

৩.  এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, ‘‘আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই১৭১ আজ (১২ জুন) দুর্ঘটনার কবলে পড়েছে। এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি এবং শিগগিরই এই বিষয়ে পরবর্তী হালনাগাদ তথ্য জানানো হবে।’’

৫. কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধারের পর স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। জরুরি মেডিক্যাল টিম ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে তৎপরতা পরিচালনা করছেন।

৬. জরুরি পরিষেবা সংস্থাগুলোর নির্বিঘ্নে উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যানজট এড়াতে বিকল্প রুটও চালু করেছে কর্তৃপক্ষ।

৭. ভারতের বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রণালয় বিমান দুর্ঘটনা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। দেশটির বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু এক বিবৃতিতে বলেছেন, ‘‘আহমেদাবাদে বিমান বিধ্বস্তের খবর শুনে আমি মর্মাহত ও শোকাহত। আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। আমি নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং সব বিমান ও জরুরি সেবা সংস্থাগুলোকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া চিকিৎসা সহায়তা ও ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে।

৮. লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর এক বিবৃতিতে বলেছে, ‘‘আজ আহমেদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা করা এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি গ্যাটউইকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে অবতরণ করার কথা ছিল।’’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি