খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হবে ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
পাকিস্তানের আকাশসীমা বন্ধ, এয়ার ইন্ডিয়ার বছরে ক্ষতি হবে ৫ হাজার কোটি টাকা

প্রচণ্ড চাপে পড়েছে ভারতের বিভিন্ন বিমান সংস্থা। বিশেষ করে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির ব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে। পাকিস্তানের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় প্রতি সপ্তাহে  ব্যয় বাড়তে পারে প্রায় ৭৭ কোটি টাকা।

ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাতে আনন্দবাজার পত্রিকা এই তথ্য জানিয়েছে।

পেহেলগাঁও হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরোধ চরমে উঠেছে। দু’দেশই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক এবং বাণিজ্যিক ব্যবস্থা নিয়েছে। পাকিস্তানের নেওয়া বিভিন্ন ব্যবস্থার মধ্যে একটি হচ্ছে, ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য তাদের আকাশপথ বন্ধ ঘোসণা। আর তাতেই বিপদে পড়েছে ভারতীয় বিমান সংস্থাগুলো, বিশেষ করে এয়ার ইন্ডিয়া।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী এক বছর পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকলে ক্ষতির অঙ্ক ৬০ কোটি ডলার (প্রায় ৫০৫১ কোটি টাকা) ছুঁতে পারে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের প্রাথমিক হিসাব। এর আগে সংবাদ সংস্থা পিটিআই ইঙ্গিত দিয়েছিল, পাক আকাশসীমা বন্ধ থাকার কারণে উত্তর ভারতের শহরগুলি থেকে ওড়া আন্তর্জাতিক বিমানের জন্য ভারতীয় বিমান সংস্থাগুলির সাপ্তাহিক খরচ প্রায় ৭৭ কোটি টাকা বাড়তে পারে। মাসের হিসাবে প্রায় ৩০৬ কোটি টাকা ব্যয় বৃদ্ধির সম্ভাবনা।

২২ জুলাই পেহেলগাঁও হত্যাকাণ্ডের সময় সৌদি আরবে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৩ জুলাই তিনি নিজের বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক করেন। তার পর পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ ঘোষণা করে ভারত। জবাবে ২৪ জুলাই ভারতের বিরুদ্ধে আকাশসীমা বন্ধ-সহ আট দফা পদক্ষেপ করেছিল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকার। পাক আকাশসীমা বন্ধ হওয়ার আগে উত্তর আমেরিকামুখী উড়ানগুলিতে সাধারণ ভাবে ১৬ ঘণ্টা সময় লাগত। কিন্তু বিকল্প পথে যাতায়াতে আরও দেড় ঘণ্টা বেশি সময় লাগবে। এই অতিরিক্ত দেড় ঘণ্টা সময়ের জন্য প্রায় ২৯ লক্ষ টাকা খরচ হবে।

একই ভাবে ইউরোপ যাওয়ার যে বিমানে আগে ন’ঘণ্টা সময় লাগত, সেখানেও প্রায় দেড় ঘণ্টা অতিরিক্ত সময় লাগবে। এর জন্য প্রায় সাড়ে ২২ লক্ষ টাকা বেশি খরচ হবে ভারতীয় বিমান সংস্থাগুলির। পিটিআইয়ের প্রতিবেদন জানাচ্ছে, পাক আকাশসীমা এড়িয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিতে যাতায়াতের বিমানে প্রায় ৪৫ মিনিট বেশি সময় লাগবে। এর জন্য অতিরিক্ত খরচ হবে প্রায় পাঁচ লক্ষ টাকা। ওই প্রতিবেদনে দাবি, উত্তর ভারতের শহরগুলি থেকে প্রতি সপ্তাহে ৮০০-র বেশি উড়ান উত্তর আমেরিকা, ইউরোপ, পশ্চিম এশিয়া-সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যাতায়াত করে। মাসের হিসাবে বিমানের সংখ্যা তিন হাজারের বেশি। এর মধ্যে প্রায় অর্ধেকেরও বেশি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে যাতায়াত করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি