যেভাবে মাটিতে আছড়ে পড়ল ভারতীয় বিমান
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বিমান ২৪২ যাত্রী নিয়ে আছড়ে পড়েছে। বিশালাকৃতির বিমানটি মাটিতে আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কয়েক মিনিট পর এটি আছড়ে পড়ে।
বলা হচ্ছে বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।






আপনার মতামত লিখুন