খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চাঁদপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শ্রদ্ধা সফর

মুসাদ্দেক আল আকিব, চাঁদপুর থেকে
প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
চাঁদপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের শ্রদ্ধা সফর

জুলাই-আগষ্টে দেশের বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে, নিজেদের অধিকারের দাবিতে যারা বুকের তাজা রক্ত ঝরিয়েছিল, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং শহীদদের পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে চাঁদপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করেছে। তারা একে একে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং শহীদদের কবর জিয়ারত করেন।

চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ৩১ জন মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল। যাদের মধ্যে আন্দোলনকারী, পথচারী, রিকশাচালক এবং দিনমজুরও ছিলেন। এদের মধ্যে কেউ ছিল আন্দোলনের সঙ্গে যুক্ত, আবার কেউ ছিল স্রেফ দৈনন্দিন জীবনের কাজে ব্যস্ত। কিন্তু তারপরও, ক্ষমতাসীন আওয়ামী পুলিশের গুলিতে তারা জীবন হারান। তাদের মাঝে ছিলেন মিজানুর রহমান, আব্দুর রহমান গাজী, দ্বীন ইসলাম বেপারি, নাইমা সুলতানা প্রমুখ শহীদরা। তাদের আত্মত্যাগের জন্য তাদের পরিবার চিরকাল কৃতজ্ঞ থাকবে, তবে যন্ত্রণার মধ্যে তারা হারিয়েছেন তাদের প্রিয়জনদের।

৯ নভেম্বর শনিবার চাঁদপুরের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শহীদদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করতে এবং শহীদদের কবর জিয়ারত করতে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ৫টি শহীদ পরিবারের বাড়ি পৌঁছান। তাদের কাঁধে ছিল শোক এবং শ্রদ্ধার ভার।

যেসব শহীদ পরিবারের খোঁজ খবর নেয়া হয়েছে তারা হলেন, মতলব দক্ষিন উপজেলার পিংড়া এলাকার শহীদ মিজানুর রহমান, মধ্য পিংড়া, গাজীবাড়ি, মাস্টার বাজার এলাকার শহীদ আব্দুর রহমান গাজী, মতলব উত্তর উপজেলার মধ্য ঠেটালিয়া এনায়েত নগর এলাকার দ্বীন ইসলাম বেপারি, আমুয়াকান্দি এলাকার নাইমা সুলতানা, ফতেপুর পূর্ব ইউনিয়ন ৫নং ওয়ার্ড, বারহাতিয়া গ্রামের পারভেজ আহমেদ।

এই শহীদদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ এবং তাদের কবর জিয়ারত করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা একটি শক্তিশালী বার্তা দিলেন, যা শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধা নয়, বরং সেই আন্দোলনের প্রতি সম্মান এবং তার উদ্দেশ্যকে অব্যাহত রাখার অঙ্গীকারও।

শহীদদের পরিবারের সদস্যরা জানান, ‘‘আজকে আমাদের সন্তানরা আমাদের পাশে দাঁড়িয়ে যে সম্মান দেখিয়েছে, তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমরা চাই, আমাদের সন্তানদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। তাদের আত্মা শান্তি পাক, এবং যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের উপযুক্ত শাস্তি নিশ্চিত হোক।’’

এছাড়াও, আহতদের চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই শিক্ষার্থীরা। আহতদের উন্নত চিকিৎসার জন্য তারা বিভিন্ন হাসপাতালে যোগাযোগ করছেন এবং তাদের যথাসাধ্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন।

এ আন্দোলনে শহীদরা তাদের জীবন উৎসর্গ করেছেন, তবে তাদের চেতনা আজও বেঁচে রয়েছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন যে, তারা শহীদের রক্তে রাঙানো এই আন্দোলনকে অব্যাহত রাখবেন এবং শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন। তারা জানান, ‘‘আমাদের দৃঢ় সংকল্প হলো, আমরা শহীদের রক্তের প্রতিটি অক্ষরকে মনে রাখব এবং আন্দোলনের মূল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’’

তারা আরো জানান, আজকের এই সাক্ষাৎ এবং কবর জিয়ারতের মাধ্যমে শহীদদের পরিবারের প্রতি সম্মান জানানো এবং তাদের অবদান স্মরণ করা হলো। যেন, এই শহীদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে যে ন্যায়ের জয় সুরক্ষিত হয়েছিল, তা কখনও ভুলে না যায়, এবং ভবিষ্যৎ প্রজন্ম সেই সংগ্রাম থেকে শিক্ষা গ্রহণ করে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি