খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

১৫ হাজারের ক্লাবে নাম লেখালেন মুশফিকুর রহিম

খেলা ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৮:১৩ অপরাহ্ণ
১৫ হাজারের ক্লাবে নাম লেখালেন মুশফিকুর রহিম

বাংলাদেশের ক্রিকেটে যার নামটি ভালোবাসার সঙ্গে উচ্চারিত হয় তিনি মুশফিকুর রহিম। জটিল পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে লক্ষ্য স্থির রেখেেএগিয়ে যাওয়ার চেষ্টা থাকে বলে দর্শকদের কাছে মিঃ কুলম্যান হিসেবে তার একটি পরিচিতি রয়েছে। এবার গড়লেন নতুন কীর্তি। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে কীর্তিটি এতদিন ছিল কেবল তামিম ইকবালের দখলে। এবার ছুঁলেন মুশফিকুর রহিমও। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইকেটকিপার এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে এমন কীর্তি গড়েছেন মুশফিক। এরই মধ্যে তুলে নিয়েছেন ব্যক্তিগত ফিফটি। টেস্ট ক্যারিয়ারে এটি তার ২৮তম ফিফটি।

সাদমান-মুমিনুলের পর মুশফিক লিটনের জুটিতে ব্যাটে ভর করে পাকিস্তানকে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩০৭ রান। এখনো পিছিয়ে আছে ১৪০ রানে।

এর আগে পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফলোঅনে পড়ার কিছুটা শঙ্কায় ছিল বাংলাদেশ। তৃতীয় দিনে খেলতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ওভারেই।

নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বড় স্কোর গড়তে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না।

খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন ৪২ বলে ১৬ রান। দুই উইকেট পতনের পর দলের হাল ধরেন সাদমান ও মুমিনুল। দুজনই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। তবে ফিফটির পরে এগোতে পারেননি মুমিনুল। খুররামের দুর্দান্ত বল শান্তর মতোই বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে খেলেন ৭৬ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি।

সাদমানের আন্তর্জাতিক ক্যারিয়ার বলতে শুধুই টেস্ট। এই সংস্করণে সবশেষ ম্যাচ খেলেন ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে। খারাপ ফর্মে কেটে গেছে অনেক বেলা। দুই বছর খেলতে নেমে দারুণ প্রত্যাবর্তন। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকালেন। সেঞ্চুরির আশা জাগিয়েও ফিরে গেছেন।

মোহাম্মদ আলীর ভেতরের দিকে আসা বল ব্যাটে সংযোগ ঘটাতে পারেননি ঠিকঠাক। ১৮৩ বল খেলে ৯৩ রান করেছেন সাদমান। মুশফিককে নিয়ে ৪র্থ উইকেট জুটিতে ৫২ রানে দিয়েছেন নেতৃত্ব। সাদমানের বিদায়ের পর সাকিব নেমে টিকতে পারলেন না। অনিয়মিত বোলার সাইম আইয়ুবের ওভারের প্রথম বলে চার মারার পর চতুর্থ বলে ড্রাইভ করেছিলেন তিনি। কিন্তু এক্সট্রা কাভারে শান মাসুদের হাতে ধরা পড়েন। সাইমকে টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেটটা উপহার দেন সাকিব। অযথা শট খেলে ১৬ বলে ১৫ রান করে আউট হন।

পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিকের সঙ্গে দলের হাল ধরেন লিটন। মুশফিকের পর ফিফটি তুলে নিয়েছেন লিটনও। এ নিয়ে চার ব্যাটার অর্ধশতকের দেখা পেলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি