খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ফিরেই চূড়ায় মুস্তাফিজ, জয়ে ফিরেছে চেন্নাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪, ৯:৩৫ পূর্বাহ্ণ
ফিরেই চূড়ায় মুস্তাফিজ, জয়ে ফিরেছে চেন্নাই

মাঝখানে আমরেকিার ভিসার কাজে দেশে এসেছিলেন মুস্তাফিজ। জয়ে থাকা চেন্নাই যেন অপরিচতি হয়ে গিয়েছিল সমর্থকদের কাছে। তবে আবার খেলায় ফিরেই মুস্তাফিজ নিজের সরুপ চিনিয়েছেন। দুই উইকেট নিয়ে আবারও বিপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী সে। জয় পেয়েছে তার দল চেন্নাই।

সোমবার (৯ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলিং তোপে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রানের বেশি করতে পারেনি কলকাতা। শুরু ও মাঝে  জাদেজা ও তুষার দেশপান্ডের দারুণ বোলিংয়ের পর শেষটা রাঙান মুস্তাফিজ। জাদেজা ও তুষার তিনটি করে উইকেট পেয়েছেন। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন মুস্তাফিজ।

হাতের নাগালে থাকা টার্গেট তাড়ায় খুব একটা বেগ পেতে হলোনা স্বাগতিক চেন্নাইকে। রুতুরাজ গায়কোয়াড়ের দারুণ ফিফটিতে ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

চিপক মানেই যেন চেন্নাইয়ের দুর্গ। আজও ইতিহাস পাল্টাল না। ইনিংসের প্রথম বলেই যেন ম্যাচের ভাগ্য অনেকটা লেখা হয়ে গিয়েছিল। টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই তুশার দেশপান্ডের বলে পয়েন্টে জাদেজার হাতে ক্যাচ দিয়ে গোল্ডেন ডাক হয়ে ফেরেন ফিল সল্ট। মাঝে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ব্যাট হাতে কিছুটা লড়াই চালালেও তাতে বড় পুঁজি গড়া যায়নি।

মুস্তাফিজের জন্য আজ চ্যালেঞ্জ ছিলেন তারই বিপিএল সতীর্থ আন্দ্রে রাসেল। সেই চ্যালেঞ্জটাও ভালোভাবেই সামাল দিয়েছেন দ্য ফিজ। ১৮তম ওভারে ক্যাচও উঠেছিল। উইকেটের পেছনে ফিজের করা বলে রাসেলের কাজটা নেওয়া হয়নি ধোনির। মুস্তাফিজের আগে কাজের কাজ করে রেখেছিলেন অভিজ্ঞ বোলার রবীন্দ্র জাদেজা। এই দুজনের আঁটসাঁট বোলিংয়ের সুবাদে চেন্নাইয়ের বিপক্ষে কলকাতার স্কোর উঠে মোটে ১৩৭।

ইনিংসের শেষ ওভারটাও করেছেন মুস্তাফিজ। তাতে এসেই পেয়েছেন কলকাতা অধিনায়ক শ্রেয়াশ আইয়ারের উইকেট। উড়িয়ে মারতে গিয়ে আইয়ার ক্যাচ দিয়েছেন ওই জাদেজার হাতেই। দুই বল পরেই পেয়েছেন মিচেল স্টার্কের উইকেট। এর মাধ্যমে আইপিএলে এবারের আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারীর জায়গা আবারও দখলে নেন দ্য ফিজ। শেষ ওভারে দিয়েছেন মোটে ২ রান।

চেন্নাইয়ের স্কোয়াডে ছিলেন না দুই গুরুত্বপূর্ণ বোলার দীপক চাহার এবং মাথিশা পাথিরানা। চাহারের বদলে আসা শার্দুল ছন্দে ছিলেন না মোটেই। তবে মুস্তাফিজ ছিলেন দুর্দান্ত। চিপাকের পিচে ফিজ কতখানি কার্যকর, তারই প্রমাণ দেখা গেল আবার। দ্বিতীয় উইকেট জুটিতে সুনীল নারিন ও অঙ্গকৃশ রঘুবংশীর দারুণ জুটির মাঝে হিসেবি বোলার ছিলেন ওই মুস্তাফিজই।

যদিও এমন দুর্দান্ত বোলিং ইনিংসের কৃতিত্ব দেয়া যেতে পারে রবীন্দ্র জাদেজাকে। বল হাতে চেন্নাই যখন ধুঁকছিল, তখনই পরপর ব্রেকথ্রু এনে দিয়েছিলেন অভিজ্ঞ এই বোলার। একই ওভারে রঘুবংশী আর নারিনকে ফেরান এই স্পিনার। প্রথমজন হয়েছেন এলবিডব্লিউ এবং নারিন ক্যাচ দিয়েছেন থিকশানাকে। এক ওভার বিরতি দিয়ে আবার জাদেজার আঘাত। এবার আউট হয়েছেন ভেঙ্কেটশ আইয়ার।

মাঝের ওভারে কলকাতাকে চেপে ধরেছিলেন দেশপান্ডে এবং থিকশানা। দুজনের বোলিংয়ে দিশেহারাই ছিল তারা। দেশপান্ডে পরবর্তীতে রাসেল আর রিঙ্কু সিংয়ের দুই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। আর ইনিংসের শেষটা রাঙিয়েছেন মুস্তাফিজ। একই ওভারে আইয়ার এবং স্টার্ককে ফিরিয়ে পার্পল ক্যাপের দখল নেন বাংলাদেশের এই বোলার।

টার্গেট তাড়ায় রাচিন রবীন্দ্রকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন রুতুরাজ গায়কোয়াড়। তবে আজও ইনিংস বড় করতে পারলেন না রাচিন। ৮ বলে ১৫ করে ফিরেছেন। তবে আরেক প্রান্তে ৫৮ বলে ৬৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রুতুরাজ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি