খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

চামড়া শিল্প আরও এগিয়ে যাবেঃ বিডা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ অপরাহ্ণ
চামড়া শিল্প আরও এগিয়ে যাবেঃ বিডা চেয়ারম্যান

সরকারি–বেসরকারি প্রচেষ্টা সমন্বয় করে চামড়া শিল্প আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিডা–নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, চামড়া শিল্প এখনো পূর্ণ সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে।

চামড়া শিল্প, জুতা তৈরির যন্ত্রপাতি, জুতার বিভিন্ন উপকরণ, রাসায়নিক ও আনুষঙ্গিক পণ্যের সমাহার নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী ‘লেদারটেক বাংলাদেশ’ শুরু হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো ভিলেজে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ আয়োজনের ১১তম আসরের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডা–নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বিশেষ অতিথি ছিলেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ, চীন, ভারত ও পাকিস্তানের শিল্প সংগঠনের প্রতিনিধিরা।

বিডা–নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, চামড়া শিল্প এখনো পূর্ণ সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে। ‘লেদারটেক’ শুধু প্রদর্শনী নয়, বরং সম্ভাবনা বাস্তবায়নের চমৎকার প্রয়াস। সরকারি–বেসরকারি প্রচেষ্টা সমন্বয় করে চামড়া শিল্প আরও এগিয়ে যাবে।

লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন–সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, বাংলাদেশ চামড়া শিল্পে রপ্তানি-ভিত্তিক উৎপাদন ত্বরান্বিত করার সন্ধিক্ষণে আছে। প্রযুক্তিগত উন্নয়নের জন্য নীতিগত সহায়তা প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযোগ জোরদার হলে অগ্রগতি আরও দ্রুত হবে।

বিএফএলএলএফইএ চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মাহিন বলেন, চামড়াজাত পণ্য সম্ভাবনাময় রপ্তানি খাত। ‘লেদারটেক’ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করছে।

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড–ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া জানান, আটটি দেশের প্রায় ২০০ কোম্পানি প্রদর্শনীতে অংশ নিচ্ছে। অংশ নিচ্ছে সিএলই, পিটিএ, ইফকোমা ও জিএসএমএ–এর পৃথক প্যাভিলিয়ন। প্রদর্শনীর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করছে এলএফএমইএবি।

১১ বছর আগে শুরু হওয়া ‘লেদারটেক বাংলাদেশ’ এখন চামড়া, জুতা ও সংশ্লিষ্ট খাতের উদ্ভাবন ও বাজার সম্প্রসারণের নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এটি শিল্প উদ্যোক্তাদের বৈশ্বিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে এবং নতুন উদ্যোক্তা তৈরি করেছে।

তৈরি পোশাকের পর দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত চামড়া ও জুতা শিল্প। বিশ্ববাজারে চামড়াজাত পণ্যের ৩ শতাংশ এবং বৈশ্বিক চাহিদার ১০ শতাংশ সরবরাহ করে বাংলাদেশ। শিল্পনীতি ২০২২–এ রপ্তানি বহুমুখীকরণের অগ্রাধিকার খাত হওয়ায়, খাতটি বৈশ্বিক উৎস হিসেবে নিজেদের শক্তিশালী করতে কাজ করছে।

ইপিবি–এর তথ্যমতে, ২০২৫-২৬ অর্থবছরের অক্টোবর শেষে খাতে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৭ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৯১ দশমিক ৫ মিলিয়ন ডলার, যা আগের বছরের ৫৩৯.৪ মিলিয়ন ডলারের বেশি। অস্থিরতা কাটিয়ে খাতটি স্থিতিশীল হয়ে উঠছে।

‘লেদারটেক বাংলাদেশ ২০২৫’-এ প্রদর্শিত প্রযুক্তি, উপকরণ ও আনুষঙ্গিক সামগ্রী উৎপাদন বাড়ানো, নতুন প্রোডাক্ট বাজারে আনা বা নতুন করে বিনিয়োগের পরিকল্পনাকারীদের জন্য কার্যকর হবে। প্রদর্শনী চলবে ৪ থেকে ৬ ডিসেম্বর, প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ব্যবসায়িক দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি