খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ১২:২৬ পূর্বাহ্ণ
বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোলের  পুটখালী সীমান্ত এলাকা থেকে  ৭শ বোতল ফেনসিডিলসহ  দুই মাদক কারবারী আটক করেছে র‌্যাব।

গতকাল সোমবার (১৫ জানুয়ারি ) বেলা সোয়া ৩ টার দিকে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে  র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে র‌্যাব।

আটককৃতরা হলো  বেনাপোল পুটখালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে নয়ন হোসেন (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে বিল্লাল হোসেন (২১)। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে  যশোরের বেনাপোলের  পুটখালী উত্তর পাড়ার আহসানুর রহমানের আমবাগানের উত্তর পাশে ইছামতি নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক বিক্রেতা মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে  বেলা সোয়া ৩ টার দিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী  নয়ন ও বিল্লালকে সেখান থেকে আটক করে । পরে তাদের দেখানো মতে উক্ত আম বাগানের দক্ষিণ পার হতে  চারটি বস্তায় বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ভারতীয় ৭০০ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে র‌্যাব । আটক মাদক ব্যবসায়ী নয়ন ও বিল্লালকে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাস হওয়ার সুযোগে তারা পরষ্পর সহযোগীতায় বিভিন্ন অবৈধ পন্থায় সল্পমূল্যে মাদকদ্রব্য ফেনসিডিল ভারত থেকে ক্রয় করে যশোরসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে সরবরাহ/বিক্রয় করে থাকে। আটক  মোঃ নয়ন হোসেন  এর বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ আইনে ০১ টি মামলা চলমান রয়েছে এবং  আটক মোঃ বিল্লাল হোসেন  এর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ০১ টি মামলা চলমান রয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল সহ মাদক আইনে একটি মামলা দায়ের করে  আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায়  হস্তান্তর করা হয়েছে  বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি