খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

স্বতন্ত্র জয়ীদের সিদ্ধান্তের পর বিরোধীদল ঠিক হবেঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪, ১০:৩০ পূর্বাহ্ণ
স্বতন্ত্র জয়ীদের সিদ্ধান্তের পর বিরোধীদল ঠিক হবেঃ আইনমন্ত্রী

নবনির্বাচিত দ্বাদশ জাতীয় সংসদে বিরোধীদল কে হচ্ছে, এটা জানতে স্বতন্ত্র হিসেবে জয়ীদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

সোমবার (৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নেতা-কর্মীদের সঙ্গে দেখা করতে নিজ সংসদীয় এলাকা আখাউড়ায় এসে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মন্ত্রী।

গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা (২২২ আসন) পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে বর্তমান সংসদের বিরোধীদল জাতীয় পার্টি পেয়েছে মাত্র ১১টি আসন। বিপরীতে স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এই অবস্থায় নতুন সংসদে বিরোধীদল কে হচ্ছে, তা নিয়ে আলোচনা চলছে।

আইনমন্ত্রী বলেন, ‘স্বতন্ত্র যারা বিজয়ী হয়েছেন তারা জোট বাঁধবেন নাকি আলাদা আলাদা থাকবেন সেটা পরিষ্কার হতে হবে। এর আগে সংসদে বিরোধীদল বিষয়ে কিছু বলা যাবে না। ’

মন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ায় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আখাউড়ায় সমবেত নেতা-কর্মীদের তিনি বলেন, ‘আপনারা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমি মুগ্ধ হয়েছি। আপনাদের ধন্যবাদ জানাই যে আপনারা ভোট দেওয়ার মাধ্যমে সন্ত্রাসের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছেন। আপনারা যে উন্নয়নের রাজনীতিকে স্বীকৃতি দিয়েছেন সেজন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। ’

বিএনপির সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘এখনো সময় আছে বঙ্গবন্ধুকে মেনে যদি রাজনীতি করেন তাহলে হয়তো জনগণ আপনাদের গ্রহণ করবে। আর যদি সেটা না করেন তাহলে জনগণ আপনাদেরকে আস্তাকুঁড়ে ফেলে দেবে। ’

এ সময় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি