খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হাইকোর্টের আদেশে ভোটের মাঠে রিন্টু আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ৬:১৯ অপরাহ্ণ
হাইকোর্টের আদেশে ভোটের মাঠে রিন্টু আনোয়ার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে ভোটের লড়াইয়ে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সংগঠক আনোয়ারুল কবীর (রিন্টু আনোয়ার)।

বুধবার দুপুরে (২০ ডিসেম্বর ২০২৩) বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো: বশির উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ রিন্টু আনোয়ারের করা রিট শুনানী শেষে এই আদেশ দেন। হাইকোর্টে নির্বাচন কমিশনের আদেশ বাতিল হওয়ার মাধ্যমে মনোনয়ন বৈধতা পায় তার। আদেশে দ্রুত সময়ের মধ্যে রিন্টু আনোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রতিক বরাদ্ধ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।

এর ফলে রিন্টু আনোয়ারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর বাধা রইলনা বলে জানিয়েছেন তার আইনজীবী শহীদুল আলম ইমরান।

রিটকারীর পক্ষে শুনানীতে অংশ নেন সিনিয়র আইনজীবী শেখ আলী আহম্মেদ খোকন। তাকে সহযোগিতা করেন এডভোকেট মোহাম্মদ শফিকুল ইসলাম ও এডভোকেট শহীদুল আলম ইমরান। নির্বাচন কমিশনের পক্ষে শুনানী করেন ডক্টর মো: শহাজাহানের নেতৃত্বে আইনজীবী প্যানেল।

এডভোকেট শহীদুল আলম ইমরান জানান, আইনানুযায়ি রিন্টু আনোয়ার ৩০ নভেম্বর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন। তবে ৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের তথ্য না পাওয়ার কারন দেখিয়ে মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এমন সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশনে আপিল করেন রিন্টু আনোয়ার। সেখানেও আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে যান।

উল্লেখ্য রিন্টু আনোয়ার এর আগেও ফেনী -৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন রাজনীতি করে আসছি, লেখালেখি, সাহিত্য চর্চা, এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড আমার রক্তের সাথে মিশে আছে। বিশ্ববিদ্যালয় জীবন থেকে রাজনীতি এবং জনসেবার ব্রতকে সামনে রেখেছি সবসময়। আমার নিজের এলাকা দাগনভুঁইয়া-সোনাগাজীর মানুষের ভাগ্য উন্নয়ন এবং রাষ্ট্রীয় বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে আমার জীবনবাজি রেখে কাজ করতে চাই।’
তিনি আরো বলেন, ‘এলাকার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক, তারা আমাকে চান বলেই আমি নির্বাচন করতে এসেছি।’

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি