খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নির্বাচিত কমিটি ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন

সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক আবু আলী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৫৬ অপরাহ্ণ
সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী, সাধারণ সম্পাদক আবু আলী

ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এর সভাপতি নির্বাচিত হয়েছেন সারাবাংলার বিশেষ প্রতিনিধি গোলাম সামদানী ভূইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার আবু আলী। তিনি এই নিয়ে দ্বিতীয় বার সাধারণ সম্পাদক হলেন। তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন।

নির্বাচিত কমিটি ২০২৪-২৫ মেয়াদে দায়িত্ব পালন করবেন। সিএমজেএফ দেশের পুঁজিবাজারে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন। রাজধানীর পল্টনে সংগঠনের নিজস্ব দৃষ্টিনন্দন কার্যালয় রয়েছে।

নির্বাচনে সভাপতি পদে গোলাম সামদানী ভূইয়া ভোট পেয়েছেন ৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রা‌হিম হো‌সেন অ‌ভি পেয়েছেন ২৬ ভোট। আরেক প্রার্থী গোলাম মাইনুল আহসান পে‌য়ে‌ছেন ১৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে আবু আলী ভোট পেয়েছেন ৪৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলা নিউজের এস এম এ কালাম পেয়েছেন ২৪ভোট।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পল্ট‌নে সিএমজেএফ নিজস্ব কার্যালয়ে আয়োজিত বার্ষিক সাধারণ সভা শেষে সদস্যদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। ৮২জন ভোটারের মধ্যে ৭৪ জন ভোট দেন।

কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সি‌নিয়র রিপোর্টার বাবুল বর্মণ। তিনি পেয়েছেন ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একুশে টিভির মেহেদি হাসান আল বাখার পেয়েছেন ২৭ ভোট। ইব্রা‌হিম হোসেন রেজওয়ান বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দ্যা ডেই‌লি ম্যা‌সেঞ্জা‌রের সিনিয়র রিপোর্টর মাহফুজুল ইসলাম, পেয়েছেন ৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এন‌টি‌ভি অনলাই‌নের মোহাম্মদ আ‌নিসুজ্জামান পেয়েছেন ২৫ ভোট।

কমিটির পাঁচজন সদস্যের মধ্যে ‌সবচেয়ে বে‌শি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কালবেলার জুনায়েদ শিশির, তি‌নি পেয়েছেন ৪৫ ভোট, নয়া দিগ‌ন্তের হামিদ সরকার ৪২ ভোট, রাই‌জিং বি‌ডি ডটক‌মের এস এম নুরুজ্জামান তানিম ৩৮ ভোট, ৭১ টি‌ভির সুশান্ত সিনহা ৩৭ ভোট এবং জি‌টি‌ভির তৌহিদুল ইসলাম রানা ৩৫ ভোট পে‌য়ে‌ নির্বা‌চিত হ‌য়েছেন।

সিএমজেএফ বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বিদায়ী সভাপতি অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু আলী।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান, শার‌মিন রিনভী, রাজু আহ‌ম্মেদ, মনির হোসেন, মাইনুল হাসান সো‌হেল।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি