খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কোয়ান্ট ফিনটেক-প্রাইম ব্যাংক সিকিউরিটিজ চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১১:২৭ অপরাহ্ণ
কোয়ান্ট ফিনটেক-প্রাইম ব্যাংক সিকিউরিটিজ চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার ও প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) নিতে কোয়ান্ট ফিনটেক লিমিটেড এর সাথে চুক্তি করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ।

বুধবার (৬ মার্চ) প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মাঝে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিএফএ ও কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দিবে। এর ফলে গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোয়ান্ট ফিনটেকের পরিচালক এবং চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ জাবেদ হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার বলেন, আমরা এ পর্যন্ত যত প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছি, সবাই অনেক সন্তুষ্ট। বিশেষ করে প্রাইম ব্যাংকের সাথে আজকে চুক্তি সাক্ষর করে আজকে আমরা খুবই উচ্ছ্বসিত। আমি আশা করছি যে আমাদের উভয় পক্ষের সম্ভাবনার দুয়ার খুলে যাবে এবং এটি একটি উদাহরণ হয়ে থাকবে যে আমরা দেশি একটি ওএমএস প্রোভাইডার প্রথম একটি ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলাম। এটা দেখে আরও অনেকে আমাদের সাথে যুক্ত হতে উদ্বুদ্ধ হবেন বলে আশা করছি।

তিনি বলেন, আমাদেরকে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার (RFP) মাধ্যমে এখানে আসতে হয়েছে। এদেশে যত বিদেশী ওএমএস ব্র্যান্ড আছে, সবাই অনেক স্ট্রং কোম্পানি। আমরা আসলে নতুন একটি কোম্পানি, যদিও আমাদের ইন্ড্রাস্ট্রির অভিজ্ঞতা অনেক। আমি ২০০৬ থেকে এই ইন্ড্রাস্ট্রিতে আছি। এবং এই বিজনেসে এসে বিভিন্ন কোম্পানির সাথে এবং বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কাজ করেছি। সুতরাং আমার কাছে মনে হয়, আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ আমরা কোনো অংশেই কারোর চেয়ে কম নই এবং
আমাদের সুদক্ষ লোকবল রয়েছে। এছাড়াও এদেশের মার্কেট উপযোগী আমাদের কিছু স্বতন্ত্র ফিচার ও রয়েছে।

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, আমরা আমাদের কাস্টমারকে সর্বোৎকৃষ্ট সেবা দিতে চাই এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের ইন্টিগ্রেটেড প্লাটফর্মে যাতে সহজেই কাস্টমাররা এক ক্লিকে প্রবেশ করতে পারে সে জন্যই আমাদের এই প্রচেষ্টা।

তিনি আরো বলেন, দেশি প্রতিষ্ঠানকে সার্ভিস পার্টনার হিসাবে পেয়ে আমরা আনন্দিত। তারা দেশি মার্কেট এর উপযোগী করে সফটওয়্যারটিকে সাজিয়েছেন। তারা বাংলাদেশের গ্রাহকদের চেনেন এবং গ্রাহকদের প্রয়োজনগুলো সামনে রেখে তারা সুন্দর ভাবে সফটওয়্যারটি উপস্থাপন করতে পেরেছেন ।

তাদের টেকনোলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা আর আমাদের বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের অভিজ্ঞতা দিয়ে একযোগে কাজ করলে এই প্ল্যাটফর্ম শুধুমাত্র আমাদের গ্রাহকদেরই জন্যক না সমগ্র ক্যাপিটাল মার্কেটে একটা পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারবে, এছাড়াও আমাদের কিছু গ্রাহক বান্ধব ফিচার নিয়ে কাজ করছি যা সামগ্রিকভাবে আমাদের গ্রাহকসেবার মান বহুগুণে বাড়িয়ে দিবে সাথে বিনিয়োগের জন্য ইনফর্মড ডিসিশন নিতে সাহায্য করবে যা কিনা নতুন অনেক বিনিয়োগকারীকে বিনিয়োগে আকৃষ্ট করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি