গ্রাহকদের আরও সুন্দর পরিসরে সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেকহোল্ডার ও প্রাইম ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজ নিজস্ব ট্রেডিং প্লাটফর্ম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) চালু করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশি উদ্যোক্তাদের তৈরীকৃত বিশ্বমানের প্রথম ওএমএস (অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) নিতে কোয়ান্ট ফিনটেক লিমিটেড এর সাথে চুক্তি করেছে প্রাইম ব্যাংক সিকিউরিটিজ।
বুধবার (৬ মার্চ) প্রাইম ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মাঝে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে। প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনিরুজ্জামান, সিএফএ ও কোয়ান্ট ফিনটেকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাতেক মিনার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেছেন।
চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের গ্রাহকদের ডিএসই ও সিএসই তে লেনদেন সম্পাদনের জন্য স্বয়ংক্রিয় ট্রেডিং প্ল্যাটফর্ম ব্যবহারের ব্যবস্থা করে দিবে। এর ফলে গ্রাহকরা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে স্টক এক্সচেঞ্জে সরাসরি ট্রেডে অংশগ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, আমাদেরকে একটি প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার (RFP) মাধ্যমে এখানে আসতে হয়েছে। এদেশে যত বিদেশী ওএমএস ব্র্যান্ড আছে, সবাই অনেক স্ট্রং কোম্পানি। আমরা আসলে নতুন একটি কোম্পানি, যদিও আমাদের ইন্ড্রাস্ট্রির অভিজ্ঞতা অনেক। আমি ২০০৬ থেকে এই ইন্ড্রাস্ট্রিতে আছি। এবং এই বিজনেসে এসে বিভিন্ন কোম্পানির সাথে এবং বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কাজ করেছি। সুতরাং আমার কাছে মনে হয়, আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। কারণ আমরা কোনো অংশেই কারোর চেয়ে কম নই এবং
আমাদের সুদক্ষ লোকবল রয়েছে। এছাড়াও এদেশের মার্কেট উপযোগী আমাদের কিছু স্বতন্ত্র ফিচার ও রয়েছে।
তিনি আরো বলেন, দেশি প্রতিষ্ঠানকে সার্ভিস পার্টনার হিসাবে পেয়ে আমরা আনন্দিত। তারা দেশি মার্কেট এর উপযোগী করে সফটওয়্যারটিকে সাজিয়েছেন। তারা বাংলাদেশের গ্রাহকদের চেনেন এবং গ্রাহকদের প্রয়োজনগুলো সামনে রেখে তারা সুন্দর ভাবে সফটওয়্যারটি উপস্থাপন করতে পেরেছেন ।