খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

‘প্রধানমন্ত্রী তরুণ বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৫ পূর্বাহ্ণ
‘প্রধানমন্ত্রী তরুণ বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণা’

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ‘লেটস টক’ সিরিজের ৫৩তম পর্বে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০০ জন তরুণের সঙ্গে সংলাপে অংশ নেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় স্থান পাওয়া তরুণ বিজ্ঞানী ড. সেঁজুতি সাহা, যার প্রশংসা করেছেন প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসও।

সেঁজুতি সাহা জানান, প্রধানমন্ত্রীর মুখোমুখি এ সাক্ষাৎ সারাজীবন লালন করবেন।

সোমবার (২৫ ডিসেম্বর) সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআরআই’র অনুষ্ঠানটির অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে ড. সেঁজুতি বলেন, একটি অসাধারণ অনুভূতি ছিল। আমি একজন বিজ্ঞানী। আমি ল্যাবে বেশির ভাগ সময় কাটাই। আমাকে যখন এমন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করতে বলা হয়েছিল, আমি অবশ্যই খুব নার্ভাস ছিলাম। আমি নার্ভাস ছিলাম, কারণ প্রধানমন্ত্রী আমাদের সবার রোল মডেল।

তিনি বলেন, কিন্তু যখন তিনি অনুষ্ঠানস্থলে এসে আমাকে দেখে হাসলেন, আমার সব নার্ভাসনেস চলে গেল। মনে হলো, আমরা মাত্র দেড় ঘণ্টার জন্য আড্ডা দিতে যাচ্ছি। আমরা এ প্রজন্মের প্রশ্ন নিতে যাচ্ছি এবং তাদের মতামত শুনতে যাচ্ছি। আমি বিশ্বাস করি, এটি আমাদের প্রজন্মের জন্য একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। সারাবিশ্বে খুব কম যুবক-যুবতী এমন একজন প্রধানমন্ত্রীর সঙ্গে এত দীর্ঘসময় সরাসরি কথা বলার সুযোগ পান। আমি সত্যিই এটির প্রশংসা করেছি এবং এ দিনটি কখনোই ভুলব না।

তরুণ এই বিজ্ঞানী বলেন, সেশনে অংশ নেওয়া তরুণ সংগঠক ও শিক্ষার্থীদের কাছ থেকে আসা প্রশ্ন নিয়ে আমরা প্রায় দেড় থেকে দুই ঘণ্টা কথা বলেছিলাম। সেখানে তরুণ ফুটবলার, ক্রিকেটার, বক্সার, সমাজ পরিবর্তনে প্রভাব রাখা সংগঠক এবং বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। আমরা তাদের অনেকের কাছ থেকে প্রশ্ন পেয়েছি। কিন্তু যা বারবার আমার কাছে অনুরণিত করেছে এবং প্রধানমন্ত্রীও যে বিষয়টির ওপর জোর দিয়েছিলেন, তা হলো আমাদের নিজেদেরকে নিজেদের মতো করে পরিচালিত করতে হবে। আমাদের আত্মবিশ্বাস থাকতে হবে। এ প্রজন্ম অন্যের ওপর নির্ভর করতে পারে না। আমাদের নিজেদের কাজে বিশ্বাস রাখতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। একইসঙ্গে আমাদের অভিভাবকদের কথাও শুনতে হবে। আমি বিশ্বাস করি, এটি আমার জন্য ও আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা ছিল।

ড. সেঁজুতি সাহা বলেন, আমরা সবাই খুব অনুপ্রাণিত হয়েছি। আমরা গান শুনেছি, কথা বলেছি, হাততালি দিয়েছি। আমরা সরাসরি প্রধানমন্ত্রীকে আমাদের আন্তরিক প্রশ্ন করার

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি