শেখ হাসিনার সম্পদের অনুসন্ধানে দুদক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (১৮ মে) কমিশনের পক্ষ থেকে এই বিষয়ে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
দুদকের এক ঊর্ধ্বতন সূত্র জানায়, সংস্থার উপ-পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে গঠিত টিম শেখ হাসিনার সম্পদ বিবরণী ও আয়কর নথিপত্র যাচাই করবে এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে।
দুদকে চলমান কয়েকটি অনুসন্ধানের মধ্যে রয়েছে প্লট বরাদ্দ সংক্রান্ত অভিযোগ, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ ব্যবস্থাপনায় অনিয়মের বিষয়গুলো। এরই মধ্যে পূর্বাচলে ৬০ কাঠা জমির বরাদ্দ নিয়ে একটি মামলায় আদালত শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
গত ১০ মার্চ দেওয়া চার্জশিটে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয়।
এছাড়া দেশের বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে সম্ভাব্য দুর্নীতি ও অর্থ অপচয়ের অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।






আপনার মতামত লিখুন