খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

সমঝোতায় পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ-জাতীয় পার্টি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৯:৩৯ অপরাহ্ণ
সমঝোতায় পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ-জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। এখন পর্যন্ত চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি তারা। জাপার একটা বড় চাওয়া হলো, আসন কম হলেও তাদের ছাড় দেওয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকতে পারবে না। এমনকি সেসব আসনে আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারবে না।

আওয়ামী লীগ নেতারা বলছেন, যেসব আসনে জাতীয় পার্টির বিজয়ী হওয়ার মতো প্রার্থী থাকবে সেখান থেকে নৌকা প্রতীকের প্রার্থী সরিয়ে নেওয়ার একটা সমঝোতা হয়েছে। কিন্তু সেসব আসনে স্বতন্ত্র প্রার্থী থাকবে না— এটার নিশ্চয়তা জাতীয় পার্টিকে দেওয়া সম্ভব নয়। কারণ, স্বতন্ত্র প্রার্থী সবাই যে আওয়ামী লীগের কথা শুনবে এবং নির্বাচন থেকে সরে যাবে সেটা নাও হতে পারে।

জাতীয় পার্টির নেতারা বলছেন, জাতীয় পার্টিকে ছাড় দেওয়া আসনে নৌকার প্রার্থীকে বসিয়ে দেওয়া হলেও সেখানে যদি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী থাকে তাহলে নৌকার ভোট আমার পাব না। নৌকার ভোট তখন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে চলে যাবে। সেখানে নির্বাচনে প্রভাব বিস্তার করা হবে। তখন লাঙ্গল প্রতীকের প্রার্থী জয়ী হওয়া কঠিন হবে। এই রকম সমঝোতার কোনো অর্থ নেই। আমরা নৌকা প্রতীকের প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনে থাকবে না এমন শর্তে সমঝোতা চাই।

এ বিষয়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ বলেন, আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে হয়েছে। কিন্তু সমঝোতা হয়েছে এটা বলতে পারছি না। কারণ আওয়ামী লীগ আমাদের পরে জানাবে বলেছে। সেটা কখন হবে আমরা জানি না।

তিনি আরও বলেন, নির্বাচনে দাঁড়িয়েছি ঠিক কিন্তু সিদ্ধান্ত তো কিছু আসছে না। নির্বাচনে দাঁড়াতে বলেছে, দাঁড়িয়েছি। কী সিদ্ধান্ত আসে সেটার জন্য সবাই অপেক্ষায় আছি।

জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সমঝোতা বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা সব প্রার্থী নিয়ে নির্বাচন করছে। আমরাও সেটা চাই। জাতীয় পার্টির সঙ্গে যে সমঝোতা, সেটার চেষ্টা চলছে। আমরা সুন্দর ও উৎসবমুখর নির্বাচন চাই, সেই কারণে জাতীয় পার্টির সব প্রার্থী নির্বাচনে অংশ নেবে।

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, ‍যে সমস্ত জায়গায় তাদের (জাতীয় পার্টির) ইলেকটেবল প্রার্থী আছে, সেখানে আমরা আমাদের প্রার্থীদের সরিয়ে দিতে পারি। এই ধরনের একটা আলোচনা আছে।

জাতীয় পার্টির চেয়ারম্যানের ঘনিষ্ঠ বর্তমান সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের সঙ্গে কয়েক দফায় আমাদের বৈঠক হয়েছে। দুই পক্ষ থেকেই আসন সমঝোতা নিয়ে লিস্ট দেওয়া হয়েছে। কিন্তু এখনো কোনো ফলাফল আসেনি। আশা করছি, উভয় পক্ষই নিজ-নিজ স্বার্থ বজায় রেখে একটা অবস্থানে এসে ছাড় দেবে।

এই সংসদ সদস্য আরও বলেন, তবে কোনো অবস্থাতেই জাপার সংসদ সদস্য আগের চেয়ে কম হবে, সেই পথে এগোনো যাবে না। আমাদের টার্গেট হলো বেশি সংসদ সদস্য নিয়ে সংসদে যাওয়া, কেন্দ্রে ভোটার আনা এবং সংগঠনকে শক্তিশালী করা।

জাতীয় পার্টির একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের কাছ থেকে জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৪০টির বেশি আসনে ছাড় চায়। প্রয়োজনে আরও কম দিলেও তারা রাজি থাকবে, তবে শীর্ষ নেতাদের আসনে ছাড় দিতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির এক কো-চেয়ারম্যান বলেন, আমাদের কথা একটাই— আওয়ামী লীগ আমাদের যেসব আসন ছাড় দেবে, সেখানে নৌকা প্রতীকের প্রার্থী থাকতে পারবে না। শুধু তাই নয়, সেখানে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীও থাকতে পারবে না। সেখানে তৃণমূল বিএনপি, বিএনএমসহ যেসব ছোট দল নির্বাচনে অংশ নিচ্ছে তাদের প্রার্থী থাকতে পারবে।

আপনাদের এমন চাওয়া কতটুকু যুক্তিসঙ্গত? জানতে চাইলে জাপার এই নেতা বলেন, আমরা আওয়ামী লীগের জন্য মার্কিন নিষেধাজ্ঞার শঙ্কা মাথায় নিয়ে নির্বাচন করতে পারছি। তাহলে তারা (আওয়ামী লীগ) কেন এটুকু ছাড় দিতে পারবে না?

আগামী ১৭ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। জাতীয় পার্টি আশা করছে তার আগেই আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সমঝোতা হয়ে যাবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি