পুঁজিবাজারে সাকিবের বিনিয়োগ ৪৩ কোটি ৬৩ লাখ টাকা
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের পুঁজিবাজার, বন্ড ও ঋণপত্রে তাঁর বিনিয়োগ আছে ৪৩ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া সোনা আছে ২৫ ভরি।ঋণ আছে ৩৩ কোটি টাকার বেশি।
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সাকিবের হলফনামা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান হলফনামায় তাঁর পেশা লিখেছেন ক্রিকেটার। তাঁর বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার টাকা। প্রায় ২৩ লাখ টাকা তিনি আয় করেন ব্যাংক আমানত থেকে। তাঁর শিক্ষাগত যোগ্যতার ঘরে লেখা আছে- বিবিএ।
আরও জানা যায়, জামানতের বিপরীতে সাকিবের ঋণ দেখানো হয়েছে ৩১ কোটি ৯৮ লাখ টাকা। আর ইস্টার্ণ ব্যাংকের কাছে ঋণের অঙ্ক ১ কোটি ৫০ লাখ টাকা।






আপনার মতামত লিখুন