নিজস্ব প্রতিবেদক
আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ-’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত এবং ৩১ মার্চ ২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
আজ বৃহস্পতিবার (১৬ মে) এসব তথ্য নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।






আপনার মতামত লিখুন