বিএনপির ‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে মার্কিন দূতাবাসে রুমিন ফারহানা
বিএনপির পক্ষ থেকে দলীয় ‘গুরুত্বপূর্ণ বার্তা’ নিয়ে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানের হোটেল সিক্স সিজন-এ এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।
বিএনপির ফরেইন অ্যাফেয়ার্স কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দলের গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ শ্রেয়ান সি. ফিজারল্ড ও পলিটিক্যাল সেক্রেটারি ম্যাথিউ বে’র সঙ্গে বৈঠক করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি ওই কর্মকর্তাদের হাতে বিএনপির পক্ষ থেকে দেওয়া একটি চিঠি হস্তান্তর করেন।
এ বিষয়ে জানতে রুমিন ফারহানাকে একাধিকবার ফোন করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ফোন ধরলেও তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।
বিএনপির একটি সূত্র জানায়, দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছেন। আর দলের মহাসচিবও কারাগারে রয়েছেন। যে কারণে কূটনৈতিক সম্পর্কটা এখন দেখভাল করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও রুমিন ফারহানা।
সেসময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মার্কিন দূতাবাস জানায়, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটি নিয়ে বাংলাদেশের বাইরে গেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ বিষয়ে বলেন, মার্কিন রাষ্ট্রদূতের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য পাবলিকলি জানাবে না। একজন রাষ্ট্রদূত কোথায় গেছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এটা অফিসিয়ালি জানাতে হয়, পাবলিকলি জানানোর কথা নয়।
তবে চিঠি পাওয়ার বিষয়টি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানালেও সেখানে কি লেখা ছিল সে বিষয়ে খোলাসা করেননি দলের কোনো নেতা।
এছাড়া নির্বাচন ইস্যুতে বিভিন্ন সময়ে বিএনপির একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন মার্কিন দূতসহ দেশটির একাধিক কর্মকর্তা।






আপনার মতামত লিখুন