দরপতনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড
লোগো-বেক্সিমকো
সপ্তাহের শেষ কার্যদিবস আজ বৃহস্পতিবার (১১ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আজ শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৯৭ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।
টপটেন লুজার বা দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.২৩ শতাংশ।
টপটেন লুজার বা দরপতনের তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৬৯ শতাংশ।
দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ৭.১৪ শতাংশ, পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেস ৭.১৪ শতাংশ, এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট ৬.৬৬ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস ৬.৬৬ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৬.৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি ৫.৩১ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৪.৬৮ শতাংশ দর কমেছে।






আপনার মতামত লিখুন