দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ
ইসলামী ব্যাংক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারমূল্য কমার তালিকায় শীর্ষ অবস্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ডিএসইর প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ দশমিক ৯২ শতাংশ হ্রাস পেয়েছে। প্রতিষ্ঠানটির মোট ৫ হাজার ৩১৭ বার লেনদেনে ৩২ লাখ ১৬ হাজার ৯৯৯টি শেয়ার কেনাবেচা হয়েছে, যার বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১৬ কোটি ৮ লাখ টাকা।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক। ব্যাংকটির শেয়ারদর কমেছে ৫ দশমিক ৮৮ শতাংশ। সোমবার প্রতিষ্ঠানটি ১ হাজার ১৭ বার লেনদেনে ১৮ লাখ ১৬ হাজার ৯৭৬টি শেয়ার হাতবদল করেছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিটদর কমেছে ৩ দশমিক ৩৩ শতাংশ। ফান্ডটি ৪৯ বার লেনদেনে ২ লাখ ৫৯ হাজার ১০টি ইউনিট কেনাবেচা করেছে, যার বাজারমূল্য ছিল প্রায় ৭ লাখ টাকা।
এ ছাড়া দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে— স্ট্যান্ডার্ড সিরামিক ২.৫৮ শতাংশ, রতনপুর স্টিল ২.৫৩ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ২.৫০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ২.৪৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বর ২.১২ শতাংশ, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ ২.০৫ শতাংশ এবং এমারেল্ড অয়েল ১.৯৬ শতাংশ হারে মূল্য হারিয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, কিছু শেয়ারে মুনাফা গ্রহণের প্রবণতা ও বিক্রির চাপ বাড়ায় সোমবার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদরে নেতিবাচক প্রভাব পড়েছে।






আপনার মতামত লিখুন